প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 17 Jan 2026, 8:56 PM
এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের এবারের আসরের প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স। শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ১১ রানে হারিয়ে শেষ চারের টিকিট কেটে নেয় দলটি। এই হারের মধ্য দিয়ে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত হয় ঢাকার।
এর আগে একদিন আগেই প্রথম দল হিসেবে বিদায় নেয় নোয়াখালী এক্সপ্রেস। এবার সেই তালিকায় যোগ হলো ঢাকা ক্যাপিটালসও। ৯ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মোহাম্মদ মিঠুনের দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তোলে ১৮১ রান। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার ডেভিড মালান ও তাওহিদ হৃদয়। উদ্বোধনী জুটিতেই আসে ১২৬ রানের বিশাল সংগ্রহ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
মালান ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় করেন সর্বোচ্চ ৭৮ রান। অন্যদিকে হৃদয় ৪৬ বলে ৫ চার ও ৪ ছক্কায় খেলেন ৬২ রানের ঝলমলে ইনিংস। মালান আউট হন তাসকিন আহমেদের বলে, আর হৃদয়কে ফিরিয়ে বিপিএলে নিজের প্রথম উইকেটের স্বাদ নেন তরুণ পেসার মারুফ মৃধা। শেষদিকে কাইল মায়ার্সের ১৬ বলে ২৪ রানের ক্যামিওতে ভর করে ১৮০ পেরোয় রংপুরের ইনিংস।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ঢাকা ক্যাপিটালস। ওপেনার আবদুল্লাহ আল মামুন শূন্য রানে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। উসমান খান ১৮ বলে ৩১ রান করলেও ইনিংস বড় করতে পারেননি। সাব্বির রহমান, শামিম হোসেনরাও দ্রুত সাজঘরে ফেরেন।
মাঝে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ২৯ বলে ২৫ রান করেন। তবে শেষদিকে একাই লড়াই করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তিন চার ও পাঁচ ছক্কায় ৩০ বলে অপরাজিত ৫৮ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানেই থামে ঢাকার ইনিংস।
রংপুরের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন ডেভিড মালান। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স, আর হতাশা নিয়েই এবারের বিপিএল শেষ করল ঢাকা ক্যাপিটালস।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...