প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: চাকুরী ও শিক্ষা বার্তা | প্রকাশ: 13 Jan 2026, 12:13 AM
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের অভিযোগে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় ফলাফল প্রকাশ স্থগিত রেখে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পরীক্ষার্থী ও বিভিন্ন নাগরিক সংগঠন।
গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১টি জেলায় (পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে) একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি চাকরিপ্রার্থী। তবে পরীক্ষার কয়েক দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের অভিযোগ, অনলাইনে ছড়িয়ে পড়া প্রশ্নের সঙ্গে পরীক্ষায় আসা একাধিক প্রশ্ন হুবহু মিলে গেছে, যা প্রশ্নফাঁসের দাবিকে আরও জোরালো করেছে।
এই পরিস্থিতিতে দাবি উঠেছে—তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনোভাবেই পরীক্ষার ফল প্রকাশ করা যাবে না। প্রশ্নফাঁসের ন্যূনতম সত্যতা মিললেই পুরো পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে। একই সঙ্গে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে প্রশ্ন প্রণয়নের দায়িত্ব থেকে বহিষ্কারের আহ্বান জানানো হয়েছে।
অভিযোগ উঠেছে, ঢাকার বাইরে অনুষ্ঠিত প্রায় সব বড় পরীক্ষায় প্রশ্নফাঁসের ঝুঁকি বেশি। এ কারণে ভবিষ্যতে সব সরকারি চাকরির পরীক্ষা ঢাকায় নেওয়া, প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার বসানো এবং একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিটির অধীনে সব পরীক্ষা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। একই দিনে একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা না নেওয়ার দাবিও তোলা হয়েছে।
এদিকে প্রশ্নফাঁসের অভিযোগে ইতোমধ্যে শতাধিকের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় আরও বড় চক্রের সন্ধান মিলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...