প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Jan 2026, 9:55 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও আসন সমঝোতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, জামায়াত-এনসিপি জোট নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এবং আগামী দু-এক দিনের মধ্যেই জোট কতটি আসনে নির্বাচন করবে, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বে আগত নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এ সময় তিনি অভিযোগ করেন, দেশে এখনো সমান নির্বাচনী সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও প্রটোকল দেওয়ার কারণে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, যা নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার আশঙ্কা তৈরি করছে।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপিকে ঘিরে মূলধারার কিছু গণমাধ্যমে ধারাবাহিকভাবে নেতিবাচক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। নির্দিষ্ট কয়েকটি মিডিয়া পরিকল্পিতভাবে এই প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসন ও গণমাধ্যম—উভয় ক্ষেত্রেই সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে সরকার ও নির্বাচন কমিশনের কাছে বারবার বিষয়টি তুলে ধরার কথাও জানান তিনি।
ঋণখেলাপি প্রার্থীদের প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, প্রকৃত সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও মাত্র অল্প কয়েকজন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে, বাকিদের প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের আরও কঠোর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ একটি বড় পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী। সংস্থাটি চায় নির্বাচন হোক সুষ্ঠু, প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য, যাতে ফল ঘোষণার পর গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নির্বিঘ্ন হয়। এ জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতাও কামনা করেছে ইইউ।
নির্বাচনী নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নির্বাচনী পরিবেশে আতঙ্ক তৈরি হয়েছে। এখনো হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...