প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Jan 2026, 10:58 PM
নির্বাচনকে ঘিরে কুমিল্লায় প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে তাকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে দলটি। বুধবার (৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে জামায়াতের একটি প্রতিনিধি দল এই দাবি উত্থাপন করে।
বিশ্বস্ত সূত্র জানায়, বৈঠকে জামায়াত নেতারা কুমিল্লার দেবিদ্বার আসনে এনসিপি মনোনীত প্রার্থী হাসানাত আবদুল্লাহর সঙ্গে পুলিশ সুপার আনিসুজ্জামানের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রেক্ষাপট উল্লেখ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে সাক্ষাৎ করে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা কোনো নির্দিষ্ট তালিকা দিইনি, তবে দেশের বিভিন্ন জায়গায় অনেক জেলা প্রশাসক ও পুলিশ সুপার পক্ষপাতমূলক ভূমিকা রাখছেন। তারা কার্যত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন—এমন অভিযোগ আমরা জানিয়েছি।”
তিনি আরও বলেন, “দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে একেক এলাকায় একেক রকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিএনপির প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও আমাদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে স্পষ্ট হয়, কিছু রিটার্নিং কর্মকর্তা দলীয় বিবেচনায় সিদ্ধান্ত দিচ্ছেন।”
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ডা. তাহের বলেন, “নির্বাচনের সময় একজন প্রার্থীকে অতিরিক্ত প্রটোকল দেওয়া হচ্ছে, যা সাধারণ ভোটারদের বিভ্রান্ত করছে। পাশাপাশি একটি রাজনৈতিক দল কৃষি ও ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, যা সরাসরি আচরণবিধির পরিপন্থী।”
এছাড়া নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। ডা. তাহের বলেন, নির্বাচন কমিশন জানিয়েছে—প্রায় ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি থাকবে। মাঠ পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে সুনির্দিষ্ট অভিযোগের তালিকা কমিশনের কাছে দেওয়া হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...