প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Jan 2026, 10:40 PM
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনকে ঘিরে দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী জাতীয় পর্যায়ের কর্মসূচি পুনর্নির্ধারণসংক্রান্ত পত্র সংযুক্ত করে তা অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আগামী ৪ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসরণ করে প্রতিদিনের কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সঙ্গে প্রতিদিনের কার্যক্রমসংক্রান্ত তথ্য নির্ধারিত ই-মেইল ঠিকানায় (jahida.net@gmail.com) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই কার্যক্রমের আওতায় উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়ন ও তথ্য সংগ্রহ করা হবে।
মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি ও নীতিমালা অনুসরণ করে সুষ্ঠুভাবে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাফল্য ও অর্জন তুলে ধরাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...