প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 8 Jan 2026, 12:34 AM
যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিজ কার্যালয়ে পেনশন সংক্রান্ত একটি ফাইল ছাড় করানোর বিনিময়ে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা গ্রহণকালে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ঘুষের টাকা ও সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে।
দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সূত্রপাত যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর ব্যক্তিগত এক করুণ ঘটনায়। তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুর পর স্ত্রীর প্রাপ্য পেনশন ও আর্থিক সুবিধা পেতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করেন নুরুন্নবী। কিন্তু অভিযোগ অনুযায়ী, তিন মাস ধরে বিভিন্ন অজুহাতে তাকে ঘোরাতে থাকেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।
একপর্যায়ে ফাইল দ্রুত ছাড় করানোর কথা বলে তার কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয় বলে অভিযোগ করেন নুরুন্নবী। এরপর আরও টাকা দাবি করা হলে তিনি অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত কর্মকর্তা পেনশনের টাকা ছাড় না দেওয়ার হুমকি দেন এবং খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে মৃত শিক্ষিকার বেসিক বেতন কমিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।
চরম ভোগান্তির মুখে পড়ে বিষয়টি দুদকে লিখিতভাবে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে দুদক ফাঁদ পাতে। পূর্বপরিকল্পনা অনুযায়ী বুধবার বিকেলে পেনশনের ফাইল ছাড় করানোর কথা বলে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা হাতে নেন আশরাফুল আলম। ঠিক সেই মুহূর্তে দুদকের একটি বিশেষ টিম তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে।
দুদক কর্মকর্তা মো. আল আমিন জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...