প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jan 2026, 10:13 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট সামনে রেখে কুমিল্লায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রম। “দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে ভোটাধিকার ও গণতান্ত্রিক সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলী ইমাম মজুমদার বলেন, ভোটের গাড়ির মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে ভোটাধিকার, গণভোট ও নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। অনেক তরুণ-যুবক এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। সেই অনিশ্চয়তার অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং জনগণই ঠিক করবে আগামী পাঁচ বছর দেশ কে পরিচালনা করবে। এ সময় তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসান জানান, নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী ও সাইফুল মালিক, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোটের গাড়ির মাধ্যমে কুমিল্লার প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়া হবে ভোটের গুরুত্ব ও গণতন্ত্রের বার্তা—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...