প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 11:42 PM
কুমিল্লা-১, ২ ও ৩ আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেলসহ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি, তথ্যের অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে প্রার্থীদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা-১ আসনে বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার মারুফ হোসেন ও জামায়াতের মনিরুজ্জামান বাহলুল, কুমিল্লা-২ আসনে বিএনপির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মতিন, কুমিল্লা-৩ আসনে বিএনপির আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বাতিল প্রার্থীর মধ্যে থাকা ইউসুফ হাকিম সোহেল বলেন, “ছোট একটি ত্রুটির কারণে প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা দ্রুত তা সংশোধন করে আপিল করব।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনটি এবার গুরুত্বপূর্ণ মনোযোগের কেন্দ্রবিন্দু। জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। শুক্রবার কুমিল্লার ১১টি আসনের মধ্যে ছয়টিতে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাকি পাঁচটি আসনের যাচাই-বাছাই আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...