...
শিরোনাম
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা ⁜ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার ⁜ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ ⁜ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫ ⁜ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া? ⁜ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি ⁜ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী ⁜ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য ⁜ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস ⁜ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি ⁜ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি ⁜ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা ⁜ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী ⁜ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন ⁜ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে ⁜ ছন্দের মন ইসরাত মুনতাহা ⁜ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট' ⁜ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী ⁜ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 29 Dec 2025, 6:57 PM

জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপিতে টানাপোড়ন News Image



জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে ঘিরে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর বিভাজনের মুখে পড়েছে। এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ৩০ সদস্য। বিপরীতে, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন অন্তত ১৭০ জন নেতা।

জোট সিদ্ধান্তে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়েছেন দলের নারী নেতৃত্ব। এরই মধ্যে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবিন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। পাশাপাশি জামায়াতের সঙ্গে জোটের সম্ভাব্য পরিণতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যদিও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। আরও কয়েকজন নারী নেত্রী প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন, কেউ কেউ দল ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন।

এনসিপি গঠনের শুরু থেকেই দলটি নিজেদের উদারপন্থি ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরেছিল। জুলাই স্পিরিট থেকে জন্ম নেওয়া এই দল ধর্ম, বর্ণ ও লিঙ্গভেদ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত রাজনৈতিক পরিসর তৈরির কথা বলে তরুণদের বড় একটি অংশকে আকৃষ্ট করে। কিন্তু জামায়াতের মতো ধর্মভিত্তিক দলের সঙ্গে নির্বাচনি সমঝোতার সিদ্ধান্তে সেই অবস্থান নিয়েই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, এতে করে দলের আদর্শিক স্বতন্ত্রতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও ঝুঁকির মুখে পড়ছে।

এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, এতদিন মধ্যপন্থি রাজনীতির দাবি করলেও জামায়াতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি নিজেদের প্রকৃত চরিত্র প্রকাশ করেছে। তার মতে, এতে নতুন ধারার রাজনীতির যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ভেঙে পড়েছে এবং নারী নেত্রীদের পদত্যাগের সংখ্যা আরও বাড়তে পারে।

এনসিপি এতদিন প্রকাশ্যে বলছিল তারা বিএনপি ও জামায়াতের সঙ্গে জোটে যাবে না। চলতি বছরের ৭ ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে তিন দলীয় গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করে। তখন ঘোষণা দেওয়া হয়— তারা নিজেরাই নির্বাচন করবে এবং সংসদে যাওয়ার চেয়ে রাজপথে ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।

তবে পরবর্তীতে কিছু আসনে জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু হয়। শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির কয়েকজন নেতা বিষয়টি স্বীকার করেন। সর্বশেষ রবিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আট দলের সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো এনসিপির জোটে থাকার বিষয়টি প্রকাশ করেন। পরে রাতে এনসিপির সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতার ঘোষণা দেন।

জোটের ব্যাখ্যায় নাহিদ ইসলাম বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ‘আধিপত্যবাদী শক্তির’ বিরুদ্ধে বৃহত্তর ঐক্যের প্রয়োজন রয়েছে। তাই আদর্শিক ঐক্য নয়, কেবল নির্বাচনি সমঝোতার ভিত্তিতেই জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি।

দলের ভেতরের বিভক্তির বিষয়ে যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির জানান, কেন্দ্রীয় কমিটির ২১৪ সদস্যের মধ্যে ১৮৪ জন জোটের পক্ষে মত দিয়েছেন। তবে ৩০ জন সদস্য এ সিদ্ধান্তের বিরোধিতা করে লিখিত আপত্তি জানিয়েছেন।

এদিকে নারী নেত্রীদের পদত্যাগ ও ক্ষোভ নিয়ে সদস্য সচিব আখতার হোসেন বলেন, এনসিপিতে সব মতাদর্শের মানুষের জায়গা আছে এবং ব্যক্তি তার নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারেন। তিনি আশা প্রকাশ করেন, সব বিতর্ক সত্ত্বেও এনসিপি ভবিষ্যতে সংকটে দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।

তবে রাজনৈতিক মহলে আলোচনা থামছে না— জামায়াতের সঙ্গে এই জোট এনসিপিকে আদর্শিক সংকটে ফেলেছে কি না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।



ক্যাটেগরি: রাজনীতি ট্যাগ: রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...

ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...

শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...

কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...

ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...

কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...

ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...

অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...

নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...

সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।  পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...

জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...

গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...

ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...

ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...

ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...

ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...

দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুরু কূটনৈতিক তৎপরতা
➤ শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁইয়ার
➤ ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, বাজি–কসমেটিক্সের মূল্য প্রায় ৪৮ লাখ
➤ ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের ঝড়ে ২৫৫
➤ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া?
➤ অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় সৎপিতার চাঞ্চল্যকর স্বীকারোক্তি
➤ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জননেতা মনিরুল হক চৌধুরী
➤ জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার রহস্য
➤ ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার, আইসিইউতে পুলিশ হেফাজতে
➤ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও ২টি মেশিন ধ্বংস
➤ ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ করলেন নাদের আহমেদ বাপ্পি
➤ দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতি
➤ ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী চেষ্টা
➤ “পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা লিখলেন জাহের আলভী
➤ ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দুই দিন
➤ খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
➤ ছন্দের মন ইসরাত মুনতাহা
➤ ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট'
➤ স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
➤ অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir