প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 28 Dec 2025, 8:16 PM
নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় মোট ছুটি ধরা হয়েছে ৬৪ দিন, যা আগের বছরের তুলনায় ১২ দিন কম। তবে সাপ্তাহিক শুক্র ও শনিবারের ছুটি আগের মতোই বহাল থাকছে।
রোববার(২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এই তালিকার চূড়ান্ত কপি দৈনিক শিক্ষাডটকমের হাতে এসেছে। তালিকা অনুযায়ী, বছরের শুরুতেই শিক্ষার্থীরা পাবে টানা দীর্ঘ ছুটির স্বস্তি। ৮ মার্চ থেকে রমজানকে কেন্দ্র করে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ একাধিক ছুটি মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এই বিরতির পর ২৯ মার্চ থেকে আবার ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এবার ছুটি থাকছে টানা ১২ দিন। ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে এই ছুটি, যার মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত। গত বছর এই সময় ছুটি ছিল ১৫ দিন, ফলে এখানেও কমেছে ছুটির মেয়াদ।
ধর্মীয় উৎসবের মধ্যে দুর্গাপূজায় রাখা হয়েছে ৫ দিনের ছুটি। এ ছাড়া লক্ষ্মী পূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে একদিন করে ছুটি থাকবে। আগের মতোই প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত থাকবে দুই দিনের বিশেষ ছুটি। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম অনুযায়ী ছুটি কার্যকর থাকবে।
পরীক্ষা সূচিতেও নির্ধারণ করা হয়েছে স্পষ্ট সময়সূচি। অর্ধবার্ষিক বা প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত, ফল প্রকাশ করা হবে ২৯ জুলাই। নির্বাচনি পরীক্ষা চলবে ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, যার ফল প্রকাশের সময়সীমা ১৮ নভেম্বর। আর বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর থেকে, শেষ হবে ৬ ডিসেম্বর। এই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে ৩০ ডিসেম্বরের মধ্যে।
ছুটি কমলেও নির্দিষ্ট সময়ের মধ্যে দীর্ঘ বিরতি ও সুস্পষ্ট পরীক্ষা সূচির কারণে ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য পড়াশোনা ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...