প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 27 Dec 2025, 9:08 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান আজ ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করছেন। এর মধ্য দিয়ে বাবা তারেক রহমানের সঙ্গে একই দিনে ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন তিনি।
শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অধিদপ্তরের মহাপরিচালক এএসএম হুমায়ুর কবীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমানের পাশাপাশি তার কন্যা জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধনের শেষ ধাপ সম্পন্ন করবেন।
এনআইডি মহাপরিচালক আরও বলেন, জাইমা রহমান ইতোমধ্যে অনলাইনে ভোটার নিবন্ধনের আবেদনপত্র পূরণ করেছেন। এখন নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দেওয়ার মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই করা হবে। অন্য কারও সঙ্গে তথ্যের মিল না পাওয়া গেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই তার এনআইডি নম্বর তৈরি হয়ে যাবে। এ ক্ষেত্রে আলাদা কোনো প্রক্রিয়ার প্রয়োজন নেই। পরবর্তীতে তিনি এনআইডি বা স্মার্টকার্ড গ্রহণ করতে পারবেন এবং মোবাইলে পাঠানো বার্তার মাধ্যমে এনআইডির কপি ডাউনলোডও করা যাবে।
এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান।
রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই দুই ব্যক্তির একই দিনে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করার ঘটনাটি ইতোমধ্যেই জনমনে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...