প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: ধর্ম | প্রকাশ: 13 Jun 2025, 11:19 AM
ধর্মীয় উজ্জীবন ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে ১০ম বার্ষিক “শ্রীমদ্ভগবদ গীতা হোম যজ্ঞ” আজ সু-সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো।
এই মহতী আয়োজনে স্থানীয় ভক্তবৃন্দ, ধর্মপ্রাণ জনতা ও বহু শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
হোম যজ্ঞের সূচনা হয় মঙ্গলঘণ্টা ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে। উপস্থিত ছিলেন বিভিন্ন আশ্রম ও মঠ থেকে আগত সন্ন্যাসী ও ধর্মগুরুবৃন্দ। শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক পাঠ, আলোচনা ও ধর্মীয় গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে।
জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ জানান, “আমাদের উদ্দেশ্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা। গীতার শিক্ষার মাধ্যমে মানুষ যেন সত্য, ধর্ম ও কর্মপথে অটল থাকে— সেটাই আমাদের মূল বার্তা।”
অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ, যেখানে শতাধিক ভক্তগণ প্রসাদ গ্রহণ করেন।
এই আয়োজনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ বজায় রাখায় স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীদের ভূয়সী প্রশংসা করা হয়। আগামী বছর আরও বৃহৎ পরিসরে হোম যজ্ঞের আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...