প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 8:55 PM
কুমিল্লার মহেশাঙ্গণে সহস্রাধিক ভক্তের সমবেত কণ্ঠে শ্রীমদভগবদগীতা পাঠের মাধ্যমে সৃষ্টি হয় এক ব্যতিক্রমধর্মী আধ্যাত্মিক পরিবেশ। শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ৩৩তম বাৎসরিক স্মৃতি তর্পণোৎসব উপলক্ষে শুক্রবার(২৬ ডিসেম্বর) এই প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে গীতাপাঠের আয়োজন করা হয়।
মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও শ্রীশ্রী লোকনাথ যুব সেবা সংঘের আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারো ভক্ত-পুণ্যার্থী অনুষ্ঠানে যোগ দেন। সমবেত কণ্ঠে গীতার প্রথম ও দ্বিতীয় অধ্যায় পাঠ করা হয়। পাশাপাশি বেদমন্ত্র, মহানাম জপ ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়।
গীতাপাঠের আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা স্বামীবাগ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির থেকে আগত অতিথিরা। এ সময় দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আয়োজকরা জানান, মহেশাঙ্গণে একসঙ্গে এত মানুষের কণ্ঠে শ্রীমদভগবদগীতা পাঠের আয়োজন এটাই প্রথম। অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা বলেন, গীতার বাণী উচ্চারণের মাধ্যমে তারা মানসিক শান্তি অনুভব করেছেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত হওয়ার প্রত্যাশা জানান।
মহেশাঙ্গণ শ্রীশ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের নেতারা জানান, ধর্মীয় চেতনা জাগ্রত করা এবং সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...