প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Dec 2025, 9:15 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে দলের কারও ব্যক্তিগত মতামতের কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন।
গতকাল সোমবার(২২ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সভায় সৃষ্টি হওয়া হট্টগোলের প্রেক্ষাপটে দলের শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্যের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন তিনি।
জাকারিয়া তাহের সুমন বলেন, আজকের আয়োজন কোনো নির্বাচনী সভা নয়। এটি দলীয় নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির অংশ। এখানে কোনো প্রার্থী বা নেতার নির্বাচনী বক্তব্য দেওয়ার সুযোগ নেই। দল করতে হলে দলের সিদ্ধান্ত মানতেই হবে।
তিনি বলেন, দলের ভেতরে মতভেদ ও প্রতিযোগিতা থাকতে পারে। তবে শেষ পর্যন্ত তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন, সেটিই মেনে নিতে হবে। সম্মান ও আনুগত্য ছাড়া দল টিকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
কুমিল্লার রাজনৈতিক ইতিহাস তুলে ধরে সুমন বলেন, ২০০১ সালে কুমিল্লার জনগণ বিএনপিকে ১২টি আসন উপহার দিয়েছিল। এর বিনিময়ে কুমিল্লা পেয়েছিল বিশ্ববিদ্যালয়, হাসপাতালসহ নানা উন্নয়ন। পরবর্তীতে একটি আসন হারানোর পর থেকেই নানা বিভাজন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, সরকার গঠিত হলে দল তাদের যথাযথভাবে মূল্যায়ন করবে বলেও আশ্বাস দেন বিএনপি নেতা। তবে তিনি বলেন, সবাইকে একই পদ দেওয়া সম্ভব নয়, তাই দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...