প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 8:38 PM
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাল উদ্দিন শিকদার (৫০)কে গ্রেপ্তার করেছে র্যাব।২২ ডিসেম্বর সোমবার বেলা পৌনে দুইটার দিকে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও নিবিড় নজরদারি চালিয়ে ২১ ডিসেম্বর রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকার সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার সকালে তাকে তিতাস থানায় হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মুঠোফোন ও ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের শিকদার বাড়িতে ৭০ বছর বয়সী সুফিয়া বেগমকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের নাতি জহিরুল ইসলাম (২৫) বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে জামাল উদ্দিন শিকদারকে প্রধান আসামি করা হয়।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে মুঠোফোন ব্যবহারকে কেন্দ্র করে জামাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রী রহিমা আক্তার ও ১৭ বছর বয়সী মেয়ে মারিয়া আক্তারের তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রী ও মেয়েকে মারধর ও লাথি মারেন। এতে মারিয়া গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মেয়ে ও নাতনির ওপর নির্যাতনের খবর পেয়ে সুফিয়া বেগম জামাতার বাড়িতে যান এবং ঘটনার কারণ জানতে চান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে ক্ষিপ্ত হয়ে জামাল উদ্দিন শিকদার প্রথমে শাশুড়িকে মারধর করেন। পরে তাকে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। সুফিয়া বেগমের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত জামাল উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ বলছে, গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...