প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 21 Dec 2025, 11:34 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তবে ঠিক একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তাদের ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা করায় বিপাকে পড়েছেন হাজারো ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকেরা।
জানা গেছে, ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা পূর্বে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও সার্বিক পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। পরবর্তীতে শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ২৭ ডিসেম্বর পরীক্ষার নতুন তারিখ চূড়ান্ত করা হয়।
ঢাবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হতে পারে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগগিরই প্রকাশ করা হবে।
অন্যদিকে এমআইএসটির প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।
একই দিনে দুইটি শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা থাকায় দোটানায় পড়েছেন ভর্তিচ্ছুরা। ঢাবির বিজ্ঞান অনুষদ ও এমআইএসটি—উভয় প্রতিষ্ঠানে আবেদনকারী এইচএসসি পাস শিক্ষার্থী ফাহমিদা নওশীন মুনতাহা বলেন, “একই দিনে এবং প্রায় একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা রাখা হয়েছে। এতে পরীক্ষার্থীদের বাধ্য হয়ে যেকোনো একটি বেছে নিতে হবে, যা অত্যন্ত দুঃখজনক। এতে অসংখ্য শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে।”
এ বিষয়ে অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। মামুনুর রশীদ নামের এক অভিভাবক বলেন, “ভর্তিচ্ছুদের পক্ষে একদিনে দুই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। বিষয়টি ঢাবি কর্তৃপক্ষের পুনর্বিবেচনা করা উচিত।”
একই দিনে ভর্তি পরীক্ষার সূচি নিয়ে তৈরি হওয়া এই সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...