প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Dec 2025, 4:19 PM
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শোকের আবহে শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদ শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেইয়ে মোতায়েন জাতিসংঘ মিশনের ফোর্স কমান্ডারের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা।
মরদেহ গ্রহণের সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। সামরিক প্রথা অনুযায়ী শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।
আইএসপিআর আরও জানায়, রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে হেলিকপ্টারে করে তাদের মরদেহ নিজ নিজ জন্মস্থানে পাঠানো হবে এবং যথাযথ রাষ্ট্রীয় ও সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। একই ঘটনায় আরও নয়জন শান্তিরক্ষী আহত হন। তাদের মধ্যে আটজন কেনিয়ার নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতাল (লেভেল–৩)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে আইএসপিআর।
শান্তির জন্য জীবন উৎসর্গ করা এই শহীদদের আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...