প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 18 Dec 2025, 8:44 PM
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম, যা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এক থেকে চারটি বিষয়ে অকৃতকার্য হয়েছে কিংবা জিপিএ উন্নয়নের উদ্দেশ্যে পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের কাছে ২৪ ডিসেম্বরের মধ্যে সাদা কাগজে আবেদন করতে হবে। এসব শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা গ্রহণ করে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে।
নির্ধারিত সময়ের পরও যারা ফরম পূরণ করতে পারবেন না, তারা ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফি দিয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।
ফরম পূরণ ফি নির্ধারণ করা হয়েছে বিভাগভেদে। নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে (৪র্থ বিষয়সহ) ফি ২,৪৩৫ টাকা, আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে (৪র্থ বিষয়সহ) ফি ২,৩১৫ টাকা করে নির্ধারিত হয়েছে।
এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...