প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 19 May 2025, 1:15 AM
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় কুমিল্লা জেলা রোভারের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপ কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্কশপ পরিচালক ও রোভার অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার সংগঠন ও বিধি সিকদার রুহুল আমীনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে প্রধান স্কাউট ব্যক্তিত্ব ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ ও সেনবাগ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সেলিম চৌধুরী এলটি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার ও কুমিল্লা মুক্ত রোভার স্কাউট গ্রুপের সভাপতি উডব্যাজার মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের যুগ্ন সম্পাদক আবুল খায়ের উডব্যাজার।
উদ্বোধন শেষে কোর্স পরিচালকের পরিচালনায় জেলা ভিত্তিক সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা, দল গঠন, নবায়ন, রোভার স্কাউট ফি আদায়, সরকারি সার্কুলার বাস্তবায়ন, জেলা পর্যায়ে কমিশনার, সম্পাদক, সহকারি কমিশনার, জেলা রোভার লিডারের দায়িত্ব ও কর্তব্য অবহিতকরণসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। গ্রুপ ভিত্তিক ওয়ার্কশপ সুপারিশমালা তৈরি ও ঘোষণা করা হয়।
চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপের স্টাফ ড. জাকির হাওলাদারের পরিচালনায় সমাপনী পর্বে বক্তব্য রাখেন চট্রগ্রাম জেলা রোভারের কমিশনার ও মাধ্যমিক উচ্চশিক্ষা চট্রগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, কুমিল্লা জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, চাদপুর জেলা রোভারের কমিশনার ও পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ লেফ: মো. শোয়ায়েব, লক্ষীপুর জেলা রোভারের কমিশনার ও লক্ষীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মন্জুরুর রহমান।
চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশগ্রহন করেন রাঙ্গামাটি জেলা রোভারের কমিশনার নুরুল আবছার, রুপসী বাংলা কলেজের অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান, সুজাত আলী সরকারি কলেজের গালর্স ইন রোভার স্কাউট লিডার ফাতেমা বেগম উডব্যাজার, ইবনে তাইমিয়া কলেজের রোভার স্কাউট লিডার সুলতান মুহাম্মদ ইলিয়াস শাহ, কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের রোভার স্কাউট লিডার মো. শহিদুল ইসলাম উডব্যাজার, কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজের রোভার স্কাউট লিডার পিআরএস দিদারুল হক রিমন, কুমিল্লা আইডিয়াল কলেজের রোভার স্কাউট লিডার গোলাম মোস্তফা, কুমিল্লা মুক্ত রোভার স্কাউট দলের রোভার স্কাউট লিডার মো. দেলোয়ার হোসেন, ওমর সালেহ তাসরিফ উডব্যাজারসহ চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার রোভার স্কাউটের দায়িত্ব প্রাপ্ত লিডারগন। সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ক্যাম্প অফিসার আহমেদ বাসেতুল হক ম্যাগনাস, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সিনিয়র রোভার মেট নাজমুস সাকিব বিন মোস্তফা, গার্ল ইন সিনিয়র রোভার মেট জান্নাতুল ফেরদৌস, রোভার মো. সাকিব হাসান, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সিনিয়র রোভার মেট মো. বাবুল মিয়া।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাদি হত্যা মামলার মূল আসামি ভারতে গ্রেপ্তার: দেশে ফেরাতে শুর...
ঢাকায় আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তা...
শিক্ষকদের মুখে সংকটের চিত্র, সমাধানের আশ্বাস এমপি সেলিম ভূঁই...
কুমিল্লার হোমনা উপজেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকদের সঙ্গে খোলামেলা মতবিনিম...
ভোরের অভিযানে কুমিল্লা সীমান্তে চোরাচালানের বড় চালান জব্দ, ব...
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে বর্ডার...
ফাইনালের মঞ্চে রানের পাহাড় গড়ল ভারত, স্যামসন–অভিষেক–কিষাণের...
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছে ভারত। স্যামসন, অভিষেক শর্মা...
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস, কেমন থাকবে আগামী ৫...
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিনে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ ক...
অপমান ঢাকতে ভয়ংকর সিদ্ধান্ত! নরসিংদীতে কিশোরী আমেনা হত্যায় স...
নরসিংদীর বহুল আলোচিত ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডে নাটকীয় মোড় নিয়েছে তদন্ত। এ...
সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। পবিত্র মাহে রমজান উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সং...
জঙ্গলে পুড়িয়ে রাখা মাদ্রাসাছাত্রের লাশ, অবশেষে মিলল হত্যার র...
গাজীপুরে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া এক মাদ্রাসাছাত্রের পুড়ে যাওয়া লাশ উদ্ধারের ঘট...
ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর রহমান গ্রেপ্তার...
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের...
ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান ১০০০ ফুট পাইপ ও...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজে...
ঈদের আনন্দ ভাগাভাগি মুরাদপুরে ১২০০ পরিবারের মাঝে উপহার বিতরণ...
ঈদকে সামনে রেখে কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায় প্রায় ১২০০ নিম্ন ও মধ্যবিত্ত পরিবার...
দেবিদ্বারে খালেদা জিয়ার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল, তৃণমূল ন...
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার...