প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Dec 2025, 7:36 PM
দুই যুগ পর ভারতে পা রেখে ফুটবলপ্রেমীদের সামনে ধরা দেওয়ার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই প্রত্যাশার মুহূর্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। আয়োজকদের অব্যবস্থাপনা, নিয়ন্ত্রণহীন ভিআইপি ভিড় ও নিরাপত্তা শঙ্কার কারণে দর্শকদের দেখা না দিয়েই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনা অধিনায়ক।
মেসিকে এক নজর দেখতে সকাল থেকেই গ্যালারিতে জমায়েত হন হাজারো সমর্থক। দীর্ঘ অপেক্ষার পরও মেসির দেখা না পেয়ে গ্যালারিতে শুরু হয় হট্টগোল ও ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজক কমিটির প্রধানকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চান। এই বিশৃঙ্খলার খবর দ্রুতই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে যুবভারতীর ট্র্যাকের সামনে মেসির গাড়ি থামতেই তাকে ঘিরে ধরেন উদ্যোক্তা, রাজনীতিবিদ, আমন্ত্রিত অতিথি ও আলোকচিত্রীদের বড় একটি দল। সেলফি তোলার হুড়োহুড়িতে শুরু হয় ধাক্কাধাক্কি। এতে লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েন।
ভিড়ের মধ্যে চলাচলই কঠিন হয়ে পড়ায় মেসির নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। পরিস্থিতি বুঝে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ঝুঁকি না নিয়ে দ্রুত তাকে ও সতীর্থদের মাঠ থেকে সরিয়ে নেন। ফলে গ্যালারিতে অপেক্ষায় থাকা দর্শকদের সামনে আর আসা হয়নি মেসির।
মাঠে উপস্থিত ভারতীয় ফুটবলারদের কেউ কেউ জানান, পেনাল্টি নেওয়ার কথা থাকলেও হঠাৎ করেই সেই পরিকল্পনা বাতিল হয়। ভিড় ও সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না।
ফুটবলপাগল কলকাতায় মেসির আগমন হওয়ার কথা ছিল স্মরণীয় উৎসব। কিন্তু ভিআইপি সংস্কৃতি আর চরম অব্যবস্থাপনায় সেই দিনটি রয়ে গেল হতাশা ও অস্বস্তির এক অধ্যায় হয়ে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...