প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 16 Dec 2025, 12:01 PM
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল থেকেই নেমেছে মানুষের ঢল। নির্ধারিত সময়ের আগেই লাল-সবুজের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা। যদিও ঘোষিত সময় পেরিয়ে গেলেও প্রতীক্ষিত এয়ার শো শুরু না হওয়ায় হাজারো দর্শক অপেক্ষায় সময় কাটাচ্ছেন।
সকাল পৌনে ১০টা থেকে আগারগাঁও-সংলগ্ন পুরোনো বিমানবন্দরের প্রধান ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে একে একে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ততক্ষণে শিশু, নারী ও বয়স্কদের অংশগ্রহণে মাঠজুড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।
দর্শনার্থীদের হাতে জাতীয় পতাকা, কপালে লাল-সবুজ ফিতা আর গায়ে বিজয় দিবস লেখা পোশাক চোখে পড়ে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসেছেন মহান বিজয়ের এই বিশেষ দিনের এয়ার শো উপভোগ করতে।
সরকারি তথ্য অনুযায়ী, সকাল ১০টায় এয়ার শো শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি। আয়োজক সূত্র জানায়, ব্যাপক জনসমাগমের কারণে প্রস্তুতিতে কিছুটা বিলম্ব হচ্ছে।
এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় আজ কোনো ধরনের ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার।
বিজয়ের ৫৪তম বছর উপলক্ষে এয়ার শোতে অংশ নিচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। তাঁরা বাংলাদেশের জাতীয় পতাকা হাতে প্যারাট্রুপিং করে একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে অংশ নেবেন। এদের মধ্যে শেষ ছয়জন নিজেদের নামফলকের পরিবর্তে পরবেন সুদানের জাতিসংঘ ঘাঁটিতে নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর নাম—শ্রদ্ধা নিবেদনের ব্যতিক্রমী বার্তা নিয়ে।
এই দলে রয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি প্যারাট্রুপিং করবেন শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা বিশেষ হেলমেট পরে।
সব মিলিয়ে এয়ার শো শুরুর আগেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় তৈরি হয়েছে বিজয় দিবসের প্রাণবন্ত উৎসবের জোয়ার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...