প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 10 Dec 2025, 3:54 PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তপশিল ঘোষণার আগেই পদত্যাগ করতে পারেন দুই ছাত্র উপদেষ্টা—মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ অথবা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই তারা দায়িত্ব ছাড়তে পারেন বলে একাধিক সরকারি সূত্র জানিয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার(১০ ডিসেম্বর) বিকেল ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। রাজনৈতিক মহলে জোরালো আভাস—এই সংবাদ সম্মেলনেই তিনি পদত্যাগের পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিতে পারেন। তবে মাহফুজ আলম আজই পদত্যাগ করবেন কি না, তা স্পষ্ট নয়।
বর্তমানে মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অন্যদিকে আসিফ মাহমুদ নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। তারা সরে গেলে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে সরকারের ভেতরেই চলছে নানামুখী আলোচনা।
সরকারি সূত্র বলছে, শেষ মুহূর্তে এসে নতুন উপদেষ্টা নিয়োগের সম্ভাবনা কম। বরং বিদ্যমান উপদেষ্টাদের মধ্যেই দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আলোচনায় রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন—বর্তমানে তিনি নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা। এলজিআরডির অতিরিক্ত দায়িত্ব তিনি পেতে পারেন বলে ধারণা। একইভাবে শিল্প ও গৃহায়ণ–গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানও নতুন দায়িত্ব পেতে পারেন। এছাড়া পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়েও আলোচনার আছে।
দুই ছাত্র উপদেষ্টার ভবিষ্যৎ রাজনৈতিক গন্তব্য নিয়েও চলছে তুমুল আলোচনা। জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। শোনা যাচ্ছে—এই দলেই যোগ দিতে পারেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। তবে দলটির সঙ্গে তাদের কিছু মতবিরোধ থাকায় অন্য রাজনৈতিক বিকল্পও খোলা রয়েছে।
তপশিল ঘোষণার আগে উপদেষ্টা পরিষদে এমন নড়াচড়া নির্বাচনকে ঘিরে নতুন উত্তাপ তৈরি করেছে। সবাই এখন তাকিয়ে আছেন আজ বিকেলের সংবাদ সম্মেলনের দিকে—সেখানেই হয়তো মিলবে বহু জল্পনার শেষ কথা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...