...
শিরোনাম
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের ⁜ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান ⁜ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী ⁜ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের ⁜ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর ⁜ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে ⁜ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম ⁜ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত ⁜ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড় ⁜ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর ⁜ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান ⁜ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায় ⁜ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার ⁜ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি ⁜ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি ⁜ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া ⁜ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে ⁜ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী? ⁜ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা ⁜ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 7 Dec 2025, 11:13 PM

বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান News Image

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র যেন এক উজ্জ্বল উৎসবমুখর প্রভাতকে স্বাগত জানিয়েছিল ৬ ডিসেম্বর শনিবার। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের পরিমার্জিত ব্যবস্থাপনায় আয়োজন করা হয় স্কাউটদের সর্বোচ্চ অর্জন— শাপলা কাব অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—এই ছয় জেলার হাজারো কণ্ঠে সকাল থেকেই শুনা যাচ্ছিল উচ্ছ্বাসের তরঙ্গ।

দিনের প্রথম প্রহরেই রেজিস্ট্রেশন দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে মোট ১,৮১৫ জন কাব সদস্য গ্রহণ করে কাবদের সর্বোচ্চ সম্মান শাপলা কাব অ্যাওয়ার্ড, আর ৩৫৯ জন স্কাউট সদস্যের হাতে তুলে দেওয়া হয় স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদ হাতে পেয়ে শিশু-কিশোরদের মুখে ফুটে ওঠে অদম্য গর্ব, স্বপ্ন আর নতুন যাত্রার প্রত্যাশা।

বাংলাদেশ স্কাউটসের সকল অঞ্চলে সকাল ৯টা ৩০ মিনিটে  মূল অনুষ্ঠানের ভার্চুয়ালি  উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। 

প্রধান অতিথির আসন অলংকৃত করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। সভাপতিত্বে ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান এবং বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মোঃ শামছুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন  লক্ষ্মীপুরের  জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) সুলতানা রাজিয়া, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার পাল, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিনা, সহকারী কমিশনার সজীব তালুকদার ,বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের কমিশনার মোঃ সাহিদুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মোঃ ছফিউল্লাহ,  উপ-পরিচালক এলটি মো. শামীমুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তব্যে অঞ্চল সেক্রেটারি মোঃ আব্দুর রাজ্জাক কাব ও স্কাউটদের উচ্ছ্বাসময় অংশগ্রহণের প্রশংসা করেন। 

সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার, ফেনী জেলা সম্পাদক বেলাল হোসেন ও কুমিল্লার ডি.আর.সি. ইসমত আরা। কাব-স্কাউটদের ভিড়ে  লালমাই প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে ।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের সেক্রেটারী অধ্যক্ষ মহিউদ্দিন লিটন,জেলা স্কাউট এর সম্পাদক মো. কুদরুত উল্লাহ, কমিশনার কামরুল কবির, এলটি মো. রফিকুল ইসলাম,সিএলটি নিলুপা কায়সার চৌধুরী,এএলটি জান্নাতুল ফেরদৌস(চাঁদপুর), উড ব্যাজার কাজী জয়নব ইসলাম সাথী, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় মুখপত্র “অগ্রদূত” এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার  সম্পাদক ও প্রকাশক আরএসএল নয়ন দেওয়ানজী  সহ কুমিল্লা অঞ্চলের প্রতিটি জেলার ইউনিট লিডার থেকে শুরু করে স্কাউট এর  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,অভিভাবক, এওয়ার্ড গ্রহনকারী শিক্ষার্থী কাব ও স্কাউট সদস্যসহ অন্যান্যরা। প্রায় ৫০ জন রোভার ও গার্ল ইন রোভার সদস্য পুরো অনুষ্ঠানের সার্ভিসের  দায়িত্ব পালন করেন নিবেদিতভাবে।


বাংলাদেশ স্কাউটসের জাতীয় মুখপত্র “অগ্রদূত”-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এবং সাপ্তাহিক স্বদেশ জার্নাল পত্রিকার সম্পাদক আর এস এল নয়ন দেওয়ানজী দিনটির আবহকে তুলে ধরে বলেন— “আজ লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এক অনন্য গৌরবে উদ্ভাসিত। আমাদের কাব ও স্কাউট সদস্যরা শুধু পুরস্কারই পেল না, পেল নতুন পথচলার শক্তি। তাদের এই অর্জন ভবিষ্যতের বাংলাদেশকে আরও আলোকিত করবে।”


এ বছর ৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রতিষ্ঠান কুমিল্লার বরুড়া উপজেলার  শাহের বানু আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আমীন নার্গিস  শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন   এত বড় সম্মান আমাদের জন্য গর্বের। শিক্ষকদের নিবেদিত পরিশ্রমেই এই সাফল্য।


বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার বলেন গত পাঁচ বছরের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো। কাব বা স্কাউট সদস্যের জীবনে এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে।


দুপুরের মধ্যাহ্নভোজে প্রাঙ্গণ আরেকবার মুখর হয় হাসি-খুশির কলতানে। 

উল্লেখ্য স্কাউট আন্দোলনের মূল উদ্দেশ্যই হলো শিশু-কিশোরদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, সেবা ও মানবিকতার বীজ রোপণ করা। শাপলা কাব অ্যাওয়ার্ড, যা কাব শাখা গঠনের পর থেকেই প্রদান করা হয়, এবং প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, যা ১৯৭৬ সাল থেকে শ্রেষ্ঠত্বের প্রতীক—এই দুই সম্মাননা স্কাউটদের স্বপ্ন দেখায়, সাহসী হতে শেখায়। নিয়মিত স্কাউটিং কার্যক্রম, নির্ধারিত ব্যাজ অর্জন, সমাজসেবা, দলগত দক্ষতা এবং লিখিত-মৌখিক-ব্যবহারিক মূল্যায়ন পেরিয়ে যারা এই স্বাক্ষরিত সনদ হাতে নেয়, তারা হয়ে ওঠে আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।



ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব ট্যাগ: জাতীয়

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...

নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...

সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...

‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...

কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...

কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...

ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...

ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...

বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...

কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...

‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...

কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...

কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...

বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামরুল হুদার, ধানের শীষে ভোট চাইলেন ভোটারদের
➤ নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
➤ সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধুরী
➤ ‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক জামায়াত আমীরের
➤ কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্দর
➤ নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচারীদের ক্ষোভ চরমে
➤ ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
➤ ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথে বাংলাদেশ, শুল্ক কমার ইঙ্গিত
➤ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের রাজনীতিতে বড় মোড়
➤ ‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পরিকল্পনার ঘোষণা মনিরুল হক চৌধুরীর
➤ কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
➤ বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
➤ নির্বাচনে ইন্টারনেট বন্ধ নয়, বন্ধ করলে আইনি ব্যবস্থা—কঠোর বার্তা স্বরাষ্ট্র উপদেষ্টার
➤ ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র, ভ্রমণপ্রত্যাশীদের জন্য স্বস্তি
➤ বেলুচিস্তানে টানা হামলায় রক্তক্ষয়, নিহতের সংখ্যা নিয়ে বিপরীত দাবি
➤ ঢাবির মেধাবী অনন্য গাঙ্গুলীর অকাল বিদায়, কোটচাঁদপুরে শোকের ছায়া
➤ ইনকিলাব মঞ্চের নেতা হত্যায় মূল আসামির বন্ধু রুবেল স্বীকারোক্তি, আদালত পাঠালো কারাগারে
➤ বরিশাল-৫ আসনে চমক দেখাতে পারবে আলোচিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী?
➤ প্রেসিডেন্টস রোভার হওয়ার পথে এক ধাপ এগিয়ে কুমিল্লা: রোভাদের অংশগ্রহণে প্রাণবন্ত কর্মশালা
➤ কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সবুজ সম্ভাবনা—স্কোয়াশ চাষে ফিরছে কৃষকের আশা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir