প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 6 Dec 2025, 4:11 PM
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে রাজধানীর জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মহাসমাবেশ। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো কর্মচারী জড়ো হয়ে দাবি আদায়ের এই গণআন্দোলনে শক্তিশালী উপস্থিতি জানান দেন।
সভায় বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “সরকারি কর্মচারীদের বেতন পাঁচ বছর অন্তর বাজারদরের সঙ্গে সমন্বয় করার কথা থাকলেও ২০১৫ সালের পর আর কোনো বেতন বৃদ্ধি করা হয়নি। এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বেড়ে যাওয়ায় কর্মচারীদের জীবনযাত্রা আজ মারাত্মক সংকটে।”
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে বছরের পর বছর আন্দোলন-সংগ্রাম চললেও বাস্তব প্রয়োগ হয়নি।
অন্তর্বর্তী সরকারের গঠিত নবম পে-কমিশন নিয়ে আশার কথা বললেও সম্প্রতি অর্থ উপদেষ্টার মন্তব্যে ক্ষোভের আগুন ছড়িয়েছে কর্মচারীদের মনে। আবু নাসির খান জোর দিয়ে বলেন, “জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বৈষম্যমুক্ত নবম পে স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে। এটি বর্তমান সরকারের দায়িত্ব।”
মহাসমাবেশে সভাপতিত্ব করেন মো. ওয়ারেস আলী। এতে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ডাক বিভাগের জাকির হোসেন, আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে হাজার হাজার ডাককর্মীসহ বিভিন্ন দপ্তরের লক্ষাধিক কর্মচারী সমাবেশে অংশ নেন। বক্তব্য দেন মো. বাদিউল কবির, মো. মাহমুদুল হাসান, রবিউল জোয়াদ্দার, মো. লুৎফর রহমান, আ. হান্নান, মো. বেলাল হোসেন, খায়ের আহমেদ মজুমদার প্রমুখ।
সমগ্র মহাসমাবেশজুড়ে ছিল কর্মচারীদের একটাই স্লোগান—
“বৈষম্য নয়, ন্যায্যতা চাই—নবম পে স্কেল দ্রুত চাই!”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...