প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 3 Dec 2025, 11:07 AM
আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে কর্মসূচি আরও কঠোর রূপ নিচ্ছে। সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতির পাশাপাশি উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিইও) অফিসের সামনে অবস্থান নেবেন। মঙ্গলবার বিকেলে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ–এর অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দাবি আদায়ে মাঠে নামতে গিয়ে প্রাথমিক শিক্ষকরা বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় তারা ‘কমপ্লিট স্কুল শাটডাউন’ ঘোষণার সিদ্ধান্ত নিচ্ছেন। রাত ৭টায় ভার্চ্যুয়াল সভায় আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সূত্র জানায়, দেশে বর্তমানে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত রয়েছেন, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা ইতোমধ্যে ১০ম গ্রেড পেলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন—যা থেকেই ক্ষোভের সূত্রপাত।
গ্রেড উন্নীতের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা শিক্ষকরা গত ৮–১১ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার–এ টানা অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে ক্লাসে ফিরলেও প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় ২৭ নভেম্বর থেকে ফের কর্মবিরতি শুরু হয়।
সহকারী শিক্ষকদের ৩টি প্রধান দাবি:
# বেতন নির্ধারণ ১০ম গ্রেডে
# ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান
# শতভাগ বিভাগীয় পদোন্নতি
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ১০ম গ্রেডে উন্নীত করার দাবি নাকচ করে ১১তম গ্রেডের সুপারিশ করেছে। শিক্ষকরা আপাতত সেই ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতেই জোর দিচ্ছেন।
এখন দেখার বিষয়, আলোচনার টেবিলে দাবি পূরণ হয়—নাকি পাঠশালার তালায় আরও দীর্ঘ হয় অপেক্ষার সময়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...