প্রতিবেদক: HM Jakir | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 12 Jun 2025, 1:44 AM
অহনা খান, চাঁদপুর ॥
যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় দ্রুত একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব উল আলম।
মঙ্গলবার হাইমচর উপজেলা পরিষদ হলরুমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের রাজস্ব খাত থেকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচিব মাহবুব উল আলম বলেন, “মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই যুব সমাজকে মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে খুব দ্রুত সময়ের মধ্যে হাইমচর উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করে দেওয়া হবে।” তিনি শিক্ষার্থীদের শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁর মতে, পড়াশোনার মাধ্যমে যেমন শিক্ষা অর্জন করা যায়, তেমনি শারীরিক গঠনের জন্য খেলাধুলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচিব আরও জানান, সারা বাংলাদেশে এ পর্যন্ত ১৭৫টি মিনি স্টেডিয়াম হস্তান্তর করা হয়েছে এবং প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম রয়েছে। তিনি স্টেডিয়ামগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন, যাতে সেগুলো অব্যবহৃত থেকে নষ্ট না হয়।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সামসুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চৌদ্দগ্রামে জনসভায় জামায়াতকে কড়া আক্রমণ বিএনপি প্রার্থী কামর...
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াল বিএনপির জনসভা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে...
নির্বাচন উপলক্ষে চার দিন বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা চার দিন দেশের সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্...
সংসদে প্রথম দাবিই হবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক—মনিরুল হক চৌধ...
কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, নির্বাচিত হলে জাতীয় সংসদে গিয়ে তার প...
‘লালকার্ডের নির্বাচন ১২ ফেব্রুয়ারি’—নিরাপদ বাংলাদেশ গড়ার ডাক...
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে “নিরাপদ বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ” হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদে...
কুমিল্লা হবে আধুনিক নগরী শহর ছাড়বে জেলখানা চালু হবে বিমানবন্...
কুমিল্লা শহরের ভেতরে আর কোনো জেলখানা থাকবে না—এমন স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি...
নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে টানা কর্মবিরতি সরকারি কর্মচা...
নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে কার্যকর করার দাবিতে টানা আন্দোলনে নেমেছেন সারা দেশের স...
ফেব্রুরির শুরুতেই গ্যাসের ঝাঁজ এলপিজি সিলিন্ডারে বাড়ল দাম
ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১...
ওয়াশিংটনে বাণিজ্যের নতুন মোড় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পথ...
বাংলাদেশের রপ্তানি খাতে স্বস্তির খবর আসতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য পারস্পরিক বাণিজ্য চুক্ত...
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন হাজী ইউনুস—কুমিল্লা-১০ আসনের...
কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে। বেলঘর উত্তর ইউ...
‘বাসযোগ্য আধুনিক নগরী গড়াই লক্ষ্য’—কুমিল্লার উন্নয়নে মেগা পর...
কুমিল্লাকে একটি বাসযোগ্য, পরিকল্পিত ও আধুনিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন কুমিল্লা-৬ আসনের বিএন...
কুমিল্লা-৫ আসনে ধানের শীষে ভোটের আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থ...
বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় জরিমানা আদায়
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বরুড়ায় প্রশাসনের অভিযানে দুইটি ইট ভাটায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ট...