প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 30 Nov 2025, 5:45 AM
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পরিবারের সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রয়েছে। তার শারীরিক অবস্থায় সামান্য উন্নতি দেখা দিলেই তাকে লন্ডনে স্থানান্তরের প্রস্তুতি চলছে—এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও খালেদা জিয়ার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে। লন্ডনে অবস্থান করেও সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তারেক রহমান, তার স্ত্রী এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
মাহদী আমিন জানান, মেডিক্যাল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে নিবিড় সমন্বয় করছেন। মায়ের চিকিৎসা যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে জন্য প্রতিটি সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে নজর রাখছেন তারেক রহমান।
হাসপাতালের সামনে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অসংখ্য নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষী। তবে সংক্রমণ ঝুঁকি এড়াতে কাউকে সিসিইউতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরে দাঁড়িয়েই তারা খালেদা জিয়ার জন্য দোয়া ও উদ্বেগ প্রকাশ করছেন।
তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে—যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে সুস্থতা ফিরে পেয়েছিলেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিসজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও এগিয়ে চলেছে।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন—দেশবাসীর দোয়া, ভালোবাসা এবং উন্নত চিকিৎসার ফলেই শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। আবারও তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যের পথে এগিয়ে নেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...