প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 20 Nov 2025, 11:13 PM
জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান এবার শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে আলোচনার কেন্দ্রবিন্দু। ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাৎ ও শেয়ারবাজার কারসাজির অভিযোগে দায়ের করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) তলব করেছে।
দুদকের প্রধান কার্যালয় থেকে ২০ নভেম্বর রোজ বৃহস্পতিবার পাঠানো নোটিশে সাকিবকে আগামী ২৬ নভেম্বর হাজির হতে বলা হয়েছে। একই মামলায় আরও ১৪ জনকে ২৫ ও ২৬ নভেম্বর দুদকে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযুক্ত মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করে বিপুল অর্থ আত্মসাৎ করেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। পরে সেই অর্থ বিভিন্ন খাতে লেয়ারিং করে স্থানান্তর করা হয়েছে। এই অভিযোগের ধারাবাহিকতায় সাকিবসহ সংশ্লিষ্টদের তলব করা হয়েছে।
গত ১৭ জুন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে শেয়ারবাজারে কারসাজির অভিযোগে সাকিব, আবুল খায়েরসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
দুদক সূত্র জানায়, সাকিবের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ–সংক্রান্ত অনুসন্ধানও চলমান, এবং সেই প্রশ্নেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে সাম্প্রতিক সময়ে সাকিবের বিরুদ্ধে আরও কিছু মামলা ও অভিযোগ আলোচনায় এসেছে—ক্ষমতার পরিবর্তনের পর আদাবর থানায় একটি হত্যা মামলা এবং চলতি বছরের ১৯ জানুয়ারি চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় তার বিরুদ্ধে।
সব মিলিয়ে, ক্রিকেট মাঠের বাইরে এখন বড় ধরনের ‘২৫৬ কোটি টাকার প্রশ্নের’ মুখোমুখি সাকিব আল হাসান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইবিতে চেয়ারম্যানের কক্ষে রক্তাক্ত হামলা, অভিযুক্তের আত্মঘাতী...
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ঘটে গেল চাঞ্চল্যকর ও মর্মান্তিক এক ঘটনা। সমাজকল্যাণ বিভাগের চ...
“পাহাড়ের চূড়ায় দেখা হবে”—ইকরার মৃত্যুর পর আবেগঘন পোস্টে যা ল...
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন অভিনেতা জাহের আলভী। ব...
ঈদে কি মিলবে বাড়তি ছুটি? পাঁচ দিনের সঙ্গে যোগ হতে পারে আরও দ...
ঈদুল ফিতর সামনে রেখে সরকারি ছুটি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে আরও দুদিন...
খামেনির পর সুপ্রিম লিডার মোজতবা, সমাহিত হবেন মাশহাদে
ইরানের রাজনীতিতে নাটকীয় মোড়। দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি...
ছন্দের মন ইসরাত মুনতাহা
মন আনমনা হয় যখন,ছন্দের পাড়ায় আসে তখন। লেখালেখির এই দুনিয়ায়, মন খারাপ হেসে হারায়।মন উদাসীন...
ক্রীড়াঙ্গনে অবদান ও তৃণমূল উন্নয়নে কাজ করবে 'আরাফাত রহমান কো...
মোহাম্মদ মাসুদ মজুমদার।।সম্প্রতি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরি...
স্ত্রীর মৃত্যুকে ঘিরে মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী
স্ত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। রো...
অপপ্রচার ও ‘টার্গেটিং’-এর অভিযোগে মুখ খুললেন মেহজাবীন চৌধুরী
নিজেকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার ও মানহানির চেষ্টার অভিযোগ তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাব...
তেহরানে ভোরের বজ্রপাত—ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় নিহত খা...
ইরানের রাজধানী তেহরানে ভোরবেলায় আকস্মিক ও সমন্বিত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার এক বিবৃতিতে ই...
কুমিল্লা শ্রীশ্রী চণ্ডী মুড়া সেবাশ্রমে ৫৬তম বাৎসরিক উৎসব ২৫...
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।। কুমিল্লা লালমাই উপজেলাধীন পাহাড়চূড়ায় অবস্থিত সপ্তম শতা...
কুমিল্লায় কবিতা পাঠ ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি:কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণত নতুন-...
মাঠের বাতাস ছুঁয়ে ওঠা অভি চন্দ্র শীলের বিজয়গাথা
সলিল রঞ্জন বিশ্বাস , বরুড়া কুমিল্লার বরুড়ায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২০২৬ এ জাতীয় পর্য...