প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 12 Jun 2025, 5:46 AM
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ, লালমাই) আসনের সংসদ সদস্য প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার সময় স্থানীয় একটি রেস্টুরেন্টেও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ জুন) রাতে ভুশ্চি বাজারের আবদুল করিম মজুমদার মার্কেটে। জানা যায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নে সফর শেষে মোবাশ্বের আলম ভূঁইয়া ভুশ্চি বাজার হয়ে নাঙ্গলকোট যাচ্ছিলেন। মাগরিবের নামাজ আদায় শেষে স্থানীয় করিম মজুমদার মার্কেটের মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কয়েকজন নেতাকর্মী নিয়ে নাস্তা করছিলেন তিনি। এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালায়।
হামলায় নেতৃত্ব দেন লালমাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদ উদ্দিন ও যুবদল নেতা আবু হানিফ। তাদের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল মোবাশ্বের আলম ভূঁইয়ার ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং মেজবান হোটেল ও করিম মজুমদার মার্কেটে ব্যাপক ভাঙচুর চালায়।
এ ঘটনায় লালমাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা আটজনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। অভিযুক্তরা হলেন ফরহাদ উদ্দিন (৪৭), জাকির হোসেন (৪০), কাজী জাফর আহম্মদ রাজন (৩৭), কামাল হোসেন (৪৫), আবু হানিফ (৩৩), ডা. জুবায়ের (২৭), জয়নাল কাজী (৩৭), এবং আবুল হাশেম (৫২)।
এ বিষয়ে যুবদলের স্থানীয় নেতারা অভিযোগ করেন, হামলাকারীরা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন বিএনপির ব্যানারে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয়েছেন। যুবদল নেতা ইকবাল হোসেন মজুমদার বলেন, “এই চিহ্নিত সন্ত্রাসীরা একসময় লোটাস কামালের ঘনিষ্ঠ ছিলেন, এখন মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে একই ধরণের কাজ করছে।”
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান অভিযোগ করেন, হামলাকারীরা গাড়ি থেকে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
অন্যদিকে, অভিযুক্ত ফরহাদ হোসেন দাবি করেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি নামাজ শেষে বাইরে বের হয়ে হট্টগোলের শব্দ পান এবং ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে থামানোর চেষ্টা করেন।
লালমাই থানার ওসি শাহ আলম জানান, ঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এই হামলার ঘটনায় ব্যাপক নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...