...
শিরোনাম
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ⁜ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান ⁜ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার ⁜ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর ⁜ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ ⁜ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির ⁜ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ⁜

প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Nov 2025, 12:50 AM

নারী কাবাডি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা News Image


 

আজ জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বাংলাদেশ দল ঘোষনা করেন। 

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭-২৪ নভেম্বর পর্যন্ত নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে। এবারের আসরে বাংলাদেশসহ ১১টি দল অংশ নিচ্ছে।

দলগুলো হলো : চাইনিজ তাইপে, ভারত জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার ও স্বাগতিক বাংলাদেশ।

বিশ্বকাপ উপলক্ষ্যে ইতোমধ্যেই দলগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে। 

আগামীকাল ম্যানেজার্স মিটিংয়ের পর বিশ্বকাপের ফিক্সচার চূড়ান্ত হবে। 

বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল কোচ আরদুজ্জামান মুন্সী ও শাহনাজ পারভীন মালেকার অধীনে সাভারের বিকেএসপিতে অনুশীলন সম্পন্ন করেছে। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। 

বাংলাদেশ দলের কোচ আরদুজ্জামান মুন্সী বিশ্বকাপ উপলক্ষে প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন, ‘আমরা নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে অনুশীলন শুরু করেছিলাম। আমাদের উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি, অন্তত একটি পদক জয়ের আশায় আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা আশাবাদী যে ভালো একটি প্রদর্শনের মাধ্যমে কাবাডিতে দেশের অর্জনকে সমৃদ্ধ করতে পারব। অনুশীলনে আমাদের কোনো ত্রুটি ছিল না। শুরু থেকেই আমরা ধারাবাহিকভাবে অনুশীলন করে গেছি। এখন আমরা বিশ্বকাপের জন্য যথেষ্ট প্রস্তুত।’

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারত। এ প্রসঙ্গে বাংলাদেশের কোচ বলেন, ‘ভারত কাবাডিতে অনেক এগিয়ে আছে। এই মুহূর্তে তারা আমাদের নাগালের বাইরে। তবে ভারত ছাড়া অন্য সব দলকেই হারানোর মতো সক্ষমতা আমাদের রয়েছে। যদিও সর্বশেষ আমরা নেপালের কাছে হেরেছি, থাইল্যান্ডের কাছেও হেরেছি। কিন্তু সর্বশেষ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে আমরা হারিয়েছি, আর সেই জয়ের মাধ্যমেই পদক অর্জন করেছি। চাইনিজ তাইপের কাছেও আমরা অতীতে হেরেছি, তাদেরকে হারানোর সক্ষমতাও আমাদের তৈরি হয়েছে।

ভারত ছাড়া যে কোনো দলকেই হারানোর সামর্থ্য আসলে আমাদের আছে। তাই আমরা পদকের আশা করছি। এখন বাকি সব সৃষ্টিকর্তার ইচ্ছা। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব।’

দলীয় অধিনায়ক রূপালী আক্তারও বিশ্বকাপে ভাল করার ব্যপারে আশাবাদী। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই খেলোয়াড় বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে কাবাডি খেলছি, শুরুটা ২০০৯ সালে। বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছি। এমন আসরে অধিনায়ক হতে পেরে সত্যিই ভালো লাগছে। মজার বিষয় হলো, এ আসরেই আমি প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছি। বিদায়ী আসরে আমার ওপর অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন এবং সংশ্লিষ্টদের প্রতি আমি কৃতজ্ঞ।

অধিনায়ক হিসেবে দায়িত্বও অনেক। নিজের খেলা খেলতে হবে, আবার দলের সবাইকে নিয়েও পারফর্ম করতে হবে। সেরাটা দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। কে কিভাবে খেলবে- সেটাও বলতে হবে। আসলে অধিনায়কের দায়িত্ব অনেক বড়।’

রূপালী আরো বলেন, ‘আমরা অনেক দিন ধরেই বিশ্বকাপের জন্য অনুশীলন করছি। আমাদের প্রস্তুতি ভালো। এত বড় টুর্নামেন্টে সবাই নিজেদের সেরাটা দিয়ে ভালো করার জন্য আসবে। সবগুলো দলই শক্তিশালী, বিশ্বকাপের কোনো ম্যাচ সহজ হবে না। ভারত, ইরান, চাইনিজ তাইপে খুবই ভালো মানের দল। নেপাল ও থাইল্যান্ডও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল।

আমরা প্রথম বিশ্বকাপে পঞ্চম স্থানে ছিলাম। এবার সে অবস্থান থেকেও ভালো কিছু করতে চাই।

বাংলাদেশ স্কোয়াড :

রূপালী আক্তার (অধিনায়ক), শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম।

স্ট্যান্ডবাই খেলোয়াড় : আফরোজা ও লুম্বিনী চাকমা

কোচ: শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সি

মেন্টর: বাদশা মিয়া

ম্যানেজার: আসাদুজ্জামান শাহীন

ফিটনেস কোচ: সুজিত



ক্যাটেগরি: খেলা ট্যাগ: খেলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...

কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...

কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...

কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...

বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...

২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...

তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...

দৈবাৎ দুঃখ   ইসরাত মুনতাহা
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা

কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
➤ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
➤ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান
➤ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার
➤ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
➤ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ
➤ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির
➤ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir