প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 2 Nov 2025, 7:11 AM
নয়ন দেওয়ানজী।।
স্কাউট আদর্শের মর্মবাণী হৃদয়ে ধারণ করে দায়িত্বশীল, নৈতিক ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণায় বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো ৬৫ বছরের ঐতিহ্যবাহী প্রকাশনা “অগ্রদূত” পত্রিকার জেলা সংবাদদাতাদের দুই দিনব্যাপী জাতীয় পর্যায়ের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। ৩১ অক্টোবর মধ্যাহ্ন থেকে ১ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ অপরাহ্ন পর্যন্ত হেমন্তের মৃদু বাতাস ও কুয়াশা স্নাত মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫০ জন অগ্রদূত সংবাদদাতা।
প্রথম দিনের দুপুরে নিবন্ধন ও সোশাল ব্র্যাক শেষে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান এবং সেশন পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস এর কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব, অগ্রদূতের ইতিহাস ও পটভূমি, সংবাদ ও সাংবাদিকতার মূল ধারণা, সংবাদচিত্র ও ভিজ্যুয়াল উপস্থাপন, সম্পাদনা পর্ষদ ও কাজের ধারা, এবং সংবাদ রচনায় বস্তুনিষ্ঠতা ও পক্ষপাতহীনতা বিষয়ে সেশন।
প্রশিক্ষকরা ছিলেন বাংলাদেশ স্কাউটস এর নির্বাহী পরিচালক শামসুল হক, উপ পরিচালক মো.মশিউর রহমান,সহকারী পরিচালক ও অগ্রদুত এর নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল তারিক, অগ্রদুত এর সম্পাদনা পর্ষদ এর সদস্য জন্মজয় কুমার দাশ, আব্দুল কাইয়ুম শাকিল, আরমান হোসেন, মাইনুল হোসেন মুন্না,মোঃ রুহুল রহমান, মো. সাইফুল্লাহ, মাহী আক্তার মীম
প্রমুখ।
দ্বিতীয় দিনটি ছিল আরও প্রাণবন্ত ও শিক্ষণীয়। দিনভর চলেছে “ভিডিও জার্নালিজম”, “মোবাইল সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়া”, “ফ্যাক্ট চেকিং ও নৈতিক সাংবাদিকতা”, এবং “লেখার অনুশীলন ও গ্রুপ প্রেজেন্টেশন” বিষয়ক সেশন। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন সংবাদ লেখার কলা, তথ্য যাচাইয়ের পদ্ধতি, এবং ভুয়া সংবাদ প্রতিরোধের কৌশল।
দুপুরে অনুষ্ঠিত মুক্ত আলোচনা ও সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...