প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Oct 2025, 9:00 PM
বাংলাদেশ-ভারত সীমান্তে এখন সতর্ক প্রহরা। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অংশজুড়ে দিনরাত পাহারায় ব্যস্ত বিজিবি সদস্যরা। তাদের এই ধারাবাহিক অভিযানের ফলেই চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় প্রায় ১১০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ হয়েছে—যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, মোবাইল ফোনের ডিসপ্লে, কসমেটিকস, ওষুধসহ নানান ভোগ্যপণ্য ও বিলাসপণ্য।
গত ২৩ অক্টোবর ভোরে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি।
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত এই ব্যাটালিয়ন মূলত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত এলাকার দায়িত্বে রয়েছে। গত ১০ মাসে এসব এলাকায় ১৩০ জনকে আটক করা হয়েছে চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে বিজিবির কড়াকড়ির কারণে এখন মানবপাচার কার্যত বন্ধ। তিনি বলেন,
“চোরাচালান বন্ধে বিজিবি এখন আরও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। গত ১০ মাসে ১১০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা আমাদের বড় অর্জন। এই অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির সূত্রে জানা গেছে, শুধু পোশাক সামগ্রী নয়, সীমান্ত দিয়ে আসা এক কোটি ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস এবং চার কোটি ৫০ লাখ টাকার চশমা জব্দ করে কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয় প্রশাসন ও সীমান্তবাসীর মতে, বিজিবির নিয়মিত অভিযানে এখন সীমান্তে অবৈধ বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...