প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Oct 2025, 9:20 PM
তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলের গাবেস শহরে পরিবেশ দূষণের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে চলা প্রতিবাদের ধারাবাহিকতায় আজ মঙ্গলবার পালন করা হয়েছে পূর্ণাঙ্গ সাধারণ ধর্মঘট। স্থানীয় শ্রমিক ও বাসিন্দারা দাবি করছেন, একটি রাষ্ট্র পরিচালিত রাসায়নিক কারখানার কারণে শহরজুড়ে স্বাস্থ্যঝুঁকি ভয়াবহ আকার ধারণ করেছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাবেস শহরের চার লাখেরও বেশি বাসিন্দা দীর্ঘদিন ধরে দূষণের প্রভাব সহ্য করে আসছেন। শহরটির প্রধান শিল্প-প্রতিষ্ঠান, ১৯৭২ সালে চালু হওয়া একটি ফসফেট প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে গ্যাস ও বর্জ্য খোলা পরিবেশে নির্গত হওয়ায় শ্বাসকষ্ট, বিষক্রিয়া এবং ক্যান্সারের মতো জটিল রোগ বাড়ছে বলে স্থানীয়দের অভিযোগ।
রাসায়নিক দূষণের বিরুদ্ধে উত্তাল এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তিউনিসিয়ার শীর্ষ শ্রমিক সংগঠন ইউজিটিটির স্থানীয় শাখা। সংগঠনের প্রতিনিধি সাওসেন নুইসার বলেন, "আমাদের শহরে জীবনযাত্রা থমকে গেছে। গাবেস এখন মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের মুখে। আমরা আর চুপ থাকতে পারি না।"
সাম্প্রতিক সপ্তাহগুলোতে শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা প্ল্যান্টটি বন্ধের দাবিতে সরব হয়েছেন। সরকারি তথ্যমতে, দূষণ-জনিত কারণে ইতোমধ্যে ২০০ জনের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়েছে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এই সপ্তাহেই আন্দোলন থেকে গ্রেফতার করা হয়েছে অন্তত কয়েক ডজন মানুষকে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...