প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 18 Oct 2025, 7:54 AM
দেশের বেসরকারি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। শুক্রবার (১৭ অক্টোবর) জাকসুর ভিপি এবং জিএস স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই সংহতির কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশে শিক্ষা খাতকে বছরের পর বছর অবহেলা করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশের শিক্ষকরাই সবচেয়ে কম বেতন পান, যা শিক্ষার মানের ওপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। যেসব শিক্ষক জাতি গঠনের ভিত্তি তৈরি করেন, তারাই আজ জীবিকার জন্য সংগ্রাম করছেন।”
জাকসু আরও উল্লেখ করে, শিক্ষকদের দাবি দীর্ঘদিনের হলেও রাষ্ট্র তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না। বরং বিভিন্ন সময় শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলার মতো অপ্রত্যাশিত ঘটনা ঘটছে।
বিশ্বব্যাংকের একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে জানানো হয়, “শিক্ষকদের বেতন মাত্র ১ শতাংশ বাড়ালে শিক্ষার্থীদের শেখার ফলাফল ০.৭ শতাংশ বৃদ্ধি পায়। এটি প্রমাণ করে, শিক্ষক বিনিয়োগ মানেই শিক্ষার উন্নয়ন।”
জাকসু দাবি জানিয়েছে, শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র, সময়োপযোগী ও টেকসই বেতন কাঠামো গঠন করা হোক। সেই সঙ্গে জাতীয় উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্রসংগঠন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...