...
শিরোনাম
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি ⁜ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ ⁜ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা ⁜ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি ⁜ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন ⁜ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর ⁜ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা ⁜ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা ⁜ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান ⁜ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি ⁜ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ ⁜ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা ⁜ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল ⁜ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর ⁜ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান ⁜ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার ⁜ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর ⁜ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ ⁜ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির ⁜ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর ⁜
Author Photo

প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 16 Oct 2025, 7:42 PM

কুমিল্লা বোর্ডে ফলাফল বিপর্যয়: পাশের হার ৪৮.৮৬ শতাংশ, জিপিএ-৫ মাত্র ২,৭০৭ জন News Image



এবারের এইচএসসি পরীক্ষায় ভয়াবহ ধস নেমেছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। গত পাঁচ বছরের মধ্যে এটি বোর্ডের সবচেয়ে নিম্ন ফলাফল। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ২২.২৯ শতাংশ পয়েন্ট।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার মোট ৯৯ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাশ করেছে ৪৮ হাজার ৬৫৭ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৮ দশমিক ৮৬ শতাংশ।


এর মধ্যে ছাত্রদের পাশের হার ৪২ দশমিক ৭০ শতাংশ এবং ছাত্রীদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অর্থাৎ, মেয়েরা এবারও ছেলেদের তুলনায় এগিয়ে।


 জিপিএ-৫ এ বড় পতন


গত বছর যেখানে কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৯২২ শিক্ষার্থী, সেখানে এবার তা নেমে এসেছে মাত্র ২ হাজার ৭০৭ জনে। এর মধ্যে ছেলে ৯৫৮ জন ও মেয়ে ১ হাজার ৭৪৯ জন।


বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়—


বিজ্ঞান বিভাগে পাসের হার ৬২.৬৪ শতাংশ


ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৪.৮০ শতাংশ


মানবিক বিভাগে ৪৩.৯০ শতাংশ



অন্যান্য বোর্ডের তুলনায় সবচেয়ে পিছিয়ে কুমিল্লা


দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড (পাসের হার ৬৪.৬২ শতাংশ)। আর সবচেয়ে পিছিয়ে কুমিল্লা বোর্ড—মাত্র ৪৮.৮৬ শতাংশ।

অন্যদিকে, রাজশাহী বোর্ডে ৫৯.৪০, যশোরে ৫০.২০, চট্টগ্রামে ৫২.৫৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫১.৮৬, দিনাজপুরে ৫৭.৪৯ এবং ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।


 বিপর্যয়ের মূল কারণ: ইংরেজি ও উচ্চতর গণিত


ফল বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে ইংরেজি ও উচ্চতর গণিতে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, “ইংরেজিতে পাসের হার ৬৫ দশমিক ২৮ শতাংশ এবং উচ্চতর গণিতে ৬০ দশমিক ৪৮ শতাংশ।”

তিনি আরও বলেন, নতুন পাঠ্যক্রম, বইয়ের জটিলতা ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনও ফলাফলে প্রভাব ফেলেছে।


নয় কলেজে ‘শূন্য পাস’


কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৯টি কলেজে এবার একজনও পাস করতে পারেনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার চারটি, লক্ষ্মীপুরের তিনটি, কুমিল্লার একটি এবং চাঁদপুরের একটি প্রতিষ্ঠানে শতভাগ অনুত্তীর্ণ হয়েছে।


এসবের মধ্যে রয়েছে—


ব্রাহ্মণবাড়িয়া: জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, নিদারাবাদ ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, চাঁনপুর আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ, ষাইটশালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ


লক্ষ্মীপুর: তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ সিটি কলেজ, শীবগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ


কুমিল্লা: সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ


চাঁদপুর: জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ



বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, “শূন্য পাস পাওয়া প্রতিষ্ঠানগুলোকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। শিক্ষক উপস্থিতি, পাঠদান ও একাডেমিক কার্যক্রমে ঘাটতি রয়েছে কি না—তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”


 পাঁচ কলেজে শতভাগ সাফল্য


তবে সব ব্যর্থতার মাঝেও আশার আলো দেখিয়েছে কুমিল্লা বোর্ডের পাঁচটি কলেজ। এ প্রতিষ্ঠানগুলোতে এবার শতভাগ শিক্ষার্থী পাস করেছে।


চেয়ারম্যান বলেন, “বোর্ডের কাজ শুধু ফল প্রকাশ নয়, শিক্ষার মানোন্নয়নও আমাদের লক্ষ্য। যেসব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে ভালো করছে, তাদের উৎসাহিত করা হবে, আর যারা পিছিয়ে পড়ছে, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”




ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি ট্যাগ: বৃহত্তর কুমিল্লা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...

২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...

শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...

দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...

দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...

১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...

দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...

ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...

চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...

গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...

কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...

কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...

কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...

বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...

২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...

তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...

দৈবাৎ দুঃখ   ইসরাত মুনতাহা
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা

কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...

সময়
আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
বিজ্ঞাপন
সর্বশেষ
➤ ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল্প জানালেন রাষ্ট্রপতি
➤ শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলাবে দেশের আকাশ
➤ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়িত্বপ্রাপ্তরা
➤ ১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা ও ভোটার অন্তর্ভুক্তি
➤ ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের অবস্থা সংকটাপন্ন
➤ গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় কঠোর বার্তা মন্ত্রীর
➤ কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা
➤ কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থানীয়রা
➤ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফিকুর রহমান
➤ বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন ৫০ কোটির বেশি
➤ তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
➤ দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
➤ দিগন্তজোড়া সূর্যমুখীতে ভরে উঠেছে তিতাসের দাসকান্দি, দর্শনার্থীদের ঢল
➤ রমজানে অতিমুনাফা নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
➤ রমজান সামনে রেখে কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা গুনল ৩ প্রতিষ্ঠান
➤ ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয়’—মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে কড়া বার্তা বিরোধীদলীয় নেতার
➤ শিক্ষায় ‘পোল ভল্ট জাম্প’ দরকার—প্রশ্নফাঁস ও নকল রোধে কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর
➤ রমজানের চাঁদ খোঁজার আহ্বান সৌদি রয়্যাল কোর্টের—নাগরিকদের অংশ নেওয়ার অনুরোধ
➤ নোট অব ডিসেন্ট ছাড়াই ‘জুলাই জাতীয় সনদে’ সই—সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি এনসিপির
➤ কুমিল্লায় ৩৬ জন প্রয়াত বিজ্ঞ আইনজীবীর মৃত্যু দাবীর চেক হস্তান্তর
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo
সম্পাদক মন্ডলির সভাপতি ; বি এম মালেক রিপন, সম্পাদক ও প্রকাশক ; নয়ন দেওয়ানজী, সহকারী সম্পাদক ; মাইনুল আরেফিন তমাল, ইব্রাহিম খলিল, আইটি বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন। হীরা ম্যানশন রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা থেকে প্রকাশিত এবং কালার প্লাস অফসেট প্রেস কুমিল্লা থেকে মুদ্রিত।বার্তা, বাণিজ্যিক ও সম্পাদকীয় কার্যালয় :নূরজাহান ভিউ,অতীন্দ্র মোহন রায় সড়ক, কুমিল্লা।মোবাইল:০১৬৭৫ ৯৬৪ ৩৬৪,ইমেইল swadeshjournal@gmail.com
© 2026 Swadesh Journal. All rights reserved.
Design & Developed by: alauddinsir