প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: স্বাস্থ্য কথা | প্রকাশ: 10 Jun 2025, 12:37 AM
ভারতসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য বিভাগ নিয়েছে বাড়তি সতর্কতা। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় এখানে জোরদার করা হয়েছে স্ক্রিনিং ব্যবস্থা এবং জনসচেতনতামূলক কার্যক্রম।
গত সোমবার (৯ জুন) দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চত্বর ঘুরে দেখা গেছে, ভারত থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলছে থার্মাল স্ক্যানার দিয়ে। স্বাস্থ্যকর্মীরা তাপমাত্রা যাচাইয়ের পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করছেন।
ভারতের আগরতলা থেকে আগত যাত্রী উত্তম রায় বলেন, “বাংলাদেশে প্রবেশের সময় আমার নাম এন্ট্রি করা হয়েছে, তাপমাত্রা মাপা হয়েছে এবং মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।”
স্বাস্থ্য ডেস্কে দায়িত্বে থাকা চিকিৎসক অন্নপর্ণা জানান, “ভারতে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। সেই প্রেক্ষিতে আমরা ভারতফেরত প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করছি এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করছি।”
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, “আমরা যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে ইমিগ্রেশন চেকপোস্টে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। স্ক্রিনিং কার্যক্রম চালু আছে ২৪ ঘণ্টা। পাশাপাশি গণসচেতনতা বাড়াতে ইমিগ্রেশন এলাকায় স্বাস্থ্য নির্দেশনা সংবলিত লিফলেট ও অডিও বার্তা প্রচার করা হচ্ছে।”
স্বাস্থ্য বিভাগের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকরা। করোনা প্রতিরোধে সরকারের এমন প্রস্তুতি আগাম সতর্কতার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...