প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 13 Oct 2025, 2:41 PM
ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সরকারি সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা জানিয়েছেন, শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে তারা কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে সংঘটিত এ ঘটনার পর সাত কলেজ স্বতন্ত্র রক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফিল আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান ও কয়েকজন শিক্ষার্থীর ওপর বিপুল সংখ্যক বহিরাগতসহ কিছু ছাত্র হামলা চালায়। হামলায় শিক্ষক ও শিক্ষার্থীরা আহত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে কলেজে দুটি কর্মসূচি ছিল—একটি শিক্ষা ভবনের দিকে লংমার্চ এবং অন্যটি শহীদ মিনারের দিকে অভিযাত্রা। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বিষয়ে অস্পষ্টতা, এবং কলেজ কাঠামো বিলুপ্তির আশঙ্কা থেকে শিক্ষার্থীরা এসব কর্মসূচি নেয়।
ঘটনার আগে সকাল ৯টার দিকে কিছু ছাত্র কলেজের উপাধ্যক্ষের কক্ষে প্রবেশ করে তাকে হুমকি দেয়। এ অবস্থায় সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে কলেজ কর্তৃপক্ষ শিক্ষক সদস্যদের ভিজিলেন্স টিম হিসেবে দায়িত্ব দেয়।
সেখানে অবস্থানরত ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান শিক্ষার্থীদের শান্ত করতে এগিয়ে গেলে কিছু ছাত্র তাঁর প্রতি অশালীন মন্তব্য করে এবং পরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় উচ্চমাধ্যমিকের কয়েকজন শিক্ষার্থীও হামলার শিকার হন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “হামলার সময় কলেজে বিপুল সংখ্যক বহিরাগত উপস্থিত ছিল, যারা হামলায় অংশ নেয়। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতিকারীরা পিছু হটে। পরে তারা আবার সংগঠিত হয়ে শিক্ষক লাউঞ্জে ভাঙচুর চালায়।”
পরে পুলিশ এসে অবরুদ্ধ শিক্ষক ও কর্মচারীদের নিরাপদে উদ্ধার করে।
শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বলেন, “আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনার যথাযথ বিচার ও দোষীদের শাস্তি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...