প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোভার/স্কাউট /কাব | প্রকাশ: 28 Aug 2025, 11:47 PM
নয়ন দেওয়ানজী।।
“প্রত্যেক জিনিসের উজ্জ্বল দিক দেখবে, অন্ধকার দিকে তাকাবে না”— স্কাউটিংয়ের এই অগ্নিবাণী শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়, বরং এক জীবনদর্শন। এই দর্শনকে হৃদয়ে ধারণ করেই কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে সম্প্রতি জমে উঠল কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের বিশেষ ক্রু মিটিং ও নবাগত সিনিয়র রোভার মেট মনোনয়ন অনুষ্ঠান।
সভাপতিত্ব করেন কুমিল্লা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি বলেন, “স্কাউটিং হলো শিক্ষা-প্রশিক্ষণের এমন এক আন্দোলন, যা মানুষকে গড়ে তোলে মানুষ হিসেবে। শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মনির্ভরতা আর মানবসেবার মানসিকতা—এসবই এর মূল শিক্ষা।”
আলোচনা সভায় প্রাণবন্ত বক্তব্য রাখেন সহকারী রোভার স্কাউট লিডার ওমর সালেহ তাসরিফ উডব্যাজার, সহকারী রোভার স্কাউট লিডার শাহরিয়ার রহমান ইমন, বিদায়ী সিনিয়র রোভার মেট নূর মাহিন, বর্তমান গার্ল-ইন সিনিয়র রোভার মেট খাদিজা ইয়াছমিন নেয়ামা, সাবেক রোভার মেট আনিছুর রহমান জয়, মনোনীত সিনিয়র রোভার মেট মো. বাঁধন, মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ত্বসিন আল জাকি ও রোভার মেট শাহাদাত হোসেন সাজিদ।
দুই দিনব্যাপী বার্ষিক গ্রুপ ক্যাম্পে শতাধিক রোভার ও গার্ল-ইন রোভার মিলিত হয়েছিল এক মহাউৎসবে। সকালবেলার শিশিরভেজা রোদে শপথের প্রতিধ্বনি, বিকেলের সমবেত কণ্ঠে দলবদ্ধতার অঙ্গীকার, আর সন্ধ্যার ক্যাম্পফায়ারে জ্বলা শিখায় মানবতার উষ্ণতা—সব মিলিয়ে ক্যাম্প যেন হয়ে উঠেছিল আলোর উৎসব।
শেখা ছিল একটাই— অন্ধকার নয়, আলোকই জীবনকে পথ দেখায়। দলবদ্ধতা, নেতৃত্ব, নৈতিকতা আর মানবসেবার যে শিক্ষা তারা অর্জন করেছে, তা ভবিষ্যতের প্রতিটি ছায়াকে আলোয় রূপান্তরিত করার শক্তি জোগাবে।
এই আলো-আলোড়নের আড্ডায় আরও ছিলেন রোভার মেট সাদমান সাবাব, রোভার আজনান সামিউল রাজিন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোহাম্মদ ইসমাইল হোসাইন তারেক, রোভার তাজওয়ার মুসায়ের তাশফিন, রোভার সজিবুল হাসান ও গার্ল-ইন রোভার মুমাইয়া খাতুন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...