প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সারাদেশের খবর | প্রকাশ: 21 Aug 2025, 11:12 AM
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।।
কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সোহেল মিয়া (৩২) নামে এক দারোয়ানকে চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ স্থানান্তর করা হয়। সোমবার (১৮ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সূত্রপাত শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে চান্দিনা উপজেলা সদরের পল্লী বিদ্যুৎ রোডের একটি বাসায়। নিহত সোহেল দেবীদ্বার উপজেলার সুলতানপুর (গজারিয়া) গ্রামের ইমতিয়াজ মিয়ারের ছেলে। তিনি চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ইসলাম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন মাকসুদা আক্তার খুকি, যিনি একটি প্রাইভেট হাসপাতালে সেবিকা। তার বোন রত্না বেগম ও ভাগনে আহাদ মিয়া (১৭) শ্রমিক হিসেবে কাজ করেন। কাজের সুবাদে আহাদের সঙ্গে একই মিলের নারী শ্রমিক ফেরদৌসী আক্তার (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে আহাদ প্রেমিকা ফেরদৌসীকে খালার বাসায় নিয়ে আসে। খালা তখন হাসপাতালে ডিউটিতে থাকায় তারা বাসার ছাদে সময় কাটাতে থাকে। এ সময় দারোয়ান সোহেল ছাদে উঠে তাদের আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করতে থাকেন। এতে বাধা দিলে প্রেমিক যুগল সোহেলকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর সোহেলকে গুরুতর আহত অবস্থায় প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। নিহতের আত্মীয় আনিছ অভিযোগ করেন, “আপত্তিকর ভিডিও ধারণ করায় প্রেমিক যুগল ক্ষিপ্ত হয়ে সোহেলকে ছাদ থেকে ফেলে দেয়।”
বাসার মালিক শিহাব মিয়া বলেন, “ঘটনার সময় আমি ঢাকায় ছিলাম। খবর পেয়ে আসি। প্রেমিক যুগলকে আমি চিনিনা। নিহত সোহেল আমার ফার্মে দারোয়ান হিসেবে কাজ করতো।”
আহাদের খালা মাকসুদা খুকি জানান, “আমি হাসপাতালে যাওয়ার সময় বাসায় তালা দিয়েছিলাম। পরে রাত ৯টার দিকে খবর শুনে ফিরে আসি, তখন পুলিশসহ অনেক মানুষ সেখানে জড়ো ছিল। তবে আমার বোনের ছেলে ও তার প্রেমিকা তখন বাসায় ছিলেন না।”
চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “শনিবার রাতের ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতের পরিবার পরে অভিযোগ করবেন বলেছিলেন। কিন্তু সোমবার সকালে সোহেলের মৃত্যু হলে পরিবার জানায়, তারা মামলা করবেন না।”
ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আতঙ্কিত হলেও পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যার ঘটনায় প্রাথমিকভাবে মামলা না হওয়ার কারণে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...