প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রোটারি /রোটার্যাক্ট /ইন্টার্যাক্ট | প্রকাশ: 21 Aug 2025, 12:07 AM
নিজস্ব প্রতিবেদক।।
“১৯৯৮ থেকে ২০২০— সময়টা কেমন করে চলে গেল বুঝতেই পারিনি।” এভাবেই নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করলেন রোটারী আন্তর্জাতিকের সাথে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত থাকা সমাজকর্মী রেজবাউল হক রানা।
তিনি বলেন, রোটারীর সাথে সম্পৃক্ত হয়ে জীবনের নানা অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ানো, প্রকৃতির সৌন্দর্য দেখা, নতুন নতুন বন্ধু তৈরি এবং সেবার মাধ্যমে বন্ধুত্বের প্রকৃত মর্ম বোঝা—সবকিছু মিলিয়ে রোটারী তাঁর জীবনের অমূল্য প্রাপ্তি।
“নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে গড়ে তুলতে রোটারীর মতো সংগঠন খুব কমই আছে। হয়তো এখানে আর্থিকভাবে লাভবান হওয়া যায় না, কিন্তু মানসিক আত্মতৃপ্তি ও সামাজিকভাবে সমৃদ্ধ হওয়ার নিশ্চয়তা রয়েছে,”—যোগ করেন তিনি।
২২ বছরের এই দীর্ঘ পথচলায় তিনি যে অভিজ্ঞতা ও শিক্ষা পেয়েছেন তা ব্যক্তিজীবনে তাঁকে অনেক বেশি সমৃদ্ধ করেছে বলেও জানান। রেজবাউল হক রানা বলেন, সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত, সফল ও মানবিক মানুষের সান্নিধ্যে আসার ফলে তিনি পেয়েছেন অফুরন্ত ভালোবাসা ও আন্তরিকতা, যা তাঁকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে।
যদিও গত ৫ বছর ধরে তিনি অফিসিয়ালি রোটারীর সাথে যুক্ত নন, তারপরও তরুণ সংগঠন ইন্টার্যাক্ট ও রোটার্যাক্টদের অকৃত্রিম ভালোবাসা তাঁকে বারবার ফিরিয়ে নিয়ে যায় সংগঠনের সান্নিধ্যে। “তাদের এই আন্তরিকতা আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আজীবন আবদ্ধ করে রাখবে,”—বললেন তিনি।
নিজের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে রেজবাউল হক রানা আরও বলেন, “সকল ভালো কাজের সাথে আমাদের পথচলা থাকবে জীবন থেকে জীবনভর।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...