প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 11 Aug 2025, 12:16 AM
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। এরই প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক প্রতিবাদী মানববন্ধন।
শনিবার (৯ আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন হয়। ব্যানার হাতে দাঁড়ানো সাংবাদিকরা এক কণ্ঠে জানান—‘প্রেসের কণ্ঠরোধ করা যাবে না, হত্যার ন্যায়বিচার চাই এখনই।’
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক মামুন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, নির্বাহী সদস্য মামশাদ কবিরসহ শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।
এছাড়া রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও একাত্মতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম সমন্বয়কারী ফারহা এমদাদা ইম্পা, সদস্য জাফরিন হক অনন্যা, এস বি জুয়েল, নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিনিধি জাহিদুল হক অনিক এবং ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি ইমরাত জাহান।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরেই হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ বিচার হচ্ছে না। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। একইসঙ্গে সাগর-রুনি থেকে শুরু করে এ পর্যন্ত যত সাংবাদিক হত্যা ও হামলার ঘটনা ঘটেছে, সব মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...