প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: সংগঠন | প্রকাশ: 26 Jul 2025, 9:51 PM
বিপুল উৎসাহ ও উচ্ছ্বাসের আবহে নন্দিত শিল্পগোষ্ঠী “রাঙাপ্রভাত”-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো। বর্ষপরিক্রমার এই বিশেষ দিনটি পালিত হয় শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকেল ৬টায়, কুমিল্লা নগর উদ্যান সংলগ্ন কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন রাঙাপ্রভাত সভাপতি ডা. মৃণালকান্তি ঢালী। উদ্বোধনী পর্বে কবি নজরুল ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে সমবেত হয়। শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়; আহতদের দ্রুত আরোগ্য কামনায়ও দোয়া করা হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলন ও স্বাগত ভাষণ দেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ তাহের।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় লালমাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মুহম্মদ শফিকুর রহমান ও মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামাপ্রসাদ ভট্টাচার্যকে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আবহ হয়ে ওঠে প্রাণময়।
পরিশেষে ঘোষিত হয় রাঙাপ্রভাতের নবগঠিত কার্যকরী পরিষদের নাম। এ কমিটির সভাপতি হয়েছেন এম এ কাইয়ুম খান, নির্বাহী সভাপতি ডা. মৃণালকান্তি ঢালী, সহ-সভাপতি এম এ তাহের, কাজী খোরশেদ আলম, অনামিকা দেব ও সুষমা সেন; সাধারণ সম্পাদক বিমল আইচ, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন; সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পুলক সিনহা; অর্থ সম্পাদক সালাউদ্দিন মিন্টু; দপ্তর ও প্রচার সম্পাদক এন কে রিপন; সাংস্কৃতিক সম্পাদক ইমরান হাসান খান। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ইমরান মাসুদ, গৌতম দাস, নেপরিন দাস ও বদরুল আলম সোহেল।
অনুষ্ঠানে রাঙাপ্রভাতের সদস্য ছাড়াও কুমিল্লার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...