প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 25 Jul 2025, 11:22 PM
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনিসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন যে, রাষ্ট্রীয় বৈষম্যের কারণে কুমিল্লা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত পদযাত্রা-পরবর্তী শোকসভায় তিনি বলেন—
“কুমিল্লার উন্নয়ন হয়েছে এখানকার মানুষের নিজ উদ্যোগে। রাষ্ট্রীয় উন্নয়নের নামে যে বাজেট এসেছে, তা নির্দিষ্ট দলের পকেট ভারী করেছে। কুমিল্লার মানুষ রেমিট্যান্স যোদ্ধা—তারা প্রবাসে থেকে অর্থ উপার্জন করে পরিবার ও এলাকার উন্নয়ন করে।”
হাসনাত আবদুল্লাহ শাসনগাছা ফ্লাইওভারকে “রাষ্ট্রীয় অর্থ অপচয়ের দৃষ্টান্ত” হিসেবে উল্লেখ করে দাবি করেন, এই ফ্লাইওভার যানজট নিরসনে কোনো ভূমিকা রাখেনি। তিনি আরও বলেন—
“উত্তরাঞ্চলের সড়কের তুলনায় কুমিল্লার রাস্তাঘাটের অবস্থা করুণ। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, কুমিল্লার মানুষ নিজের অর্থে রাস্তা নির্মাণ করবে।”
প্রসঙ্গত, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ববর্তী এক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন—
“হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামের আগে যেহেতু ‘কু’ আছে, তাই কুমিল্লা নামে বিভাগ হবে না। আজ আমরা বলছি, কুমিল্লা নামেই বিভাগ হবে।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনিসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। এতে আরও বক্তব্য রাখেন এনিসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...