প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 25 Jul 2025, 10:58 PM
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, “বিএনপির মূল শক্তি হলো তৃণমূলের নেতাকর্মী। আপনারা যদি সৎ থাকেন এবং আপনাদের পছন্দে নেতা নির্বাচন করেন, দল আরও শক্তিশালী হবে।”
শুক্রবার বিকেলে বাতিসা ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “গত ১৭ বছরে মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও যারা দল ছাড়েননি, তাদের নেতৃত্বেই বিএনপি এগিয়ে যাবে। বিগত দিনে অনেকেই দল ভাঙার চেষ্টা করলেও তৃণমূলের দৃঢ় অবস্থানের কারণেই বিএনপি টিকে আছে।”
জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনকে জেলার অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন উল্লেখ করে বলেন, “এই চৌদ্দগ্রাম আসন দেশনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।”
সম্মেলনে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট সাবেরা আলা উদ্দিন হেনা।
ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট আ.হ.ম তাইফুর আলম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, উপজেলা কৃষকদল সভাপতি মো. শাহ আলম ও উপজেলা বিএনপির সদস্য এনামুল হক ছুট্টু।
সম্মেলনে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জেসমিন চৌধুরী স্বপ্না, মহিলা দলের সাবেক সহ-সভাপতি গুলশান আরা পুতুল, যুগ্ম আহবায়ক আজাদ পালোয়ান হিরন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম ও জয়নাল আবেদীন মাষ্টার।
কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এনামুল হক ছুট্টুকে সভাপতি, মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং জিএম সেলিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন কমিটিকে জেলা বিএনপির নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...