প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: শিক্ষা ও সংস্কৃতি | প্রকাশ: 20 Jul 2025, 11:40 PM
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন কাজের জন্য ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়।
বরাদ্দপ্রাপ্ত অর্থে কলেজ ক্যাম্পাসের ভাঙা রাস্তা, খানাখন্দ এবং জলাবদ্ধতাজনিত সমস্যার স্থায়ী সমাধান করা হবে, ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা এক ভবন থেকে আরেক ভবনে যাতায়াতে আর ভোগান্তির শিকার হবেন না।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই বরাদ্দ ১৭ জুলাই ২০২৫ তারিখে অনুমোদিত হয়। বরাদ্দটি ২০২৪-২৫ অর্থবছরের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন খাতের কর্মসূচির আওতায় প্রদান করা হয়েছে।
এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁইয়া বলেন,
“জলাবদ্ধতা ও অতিবৃষ্টির কারণে আমাদের কলেজের ভেতরের অনেক রাস্তা ভেঙে গেছে, সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বরাদ্দ আমাদের জন্য বড় স্বস্তির সংবাদ। এজন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
এ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে ধর্মপুর ডিগ্রি শাখার দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্দশার অবসান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, বর্ষার সময় হাঁটু পানি ডিঙিয়ে ক্লাসে যাওয়া-আসার অভিজ্ঞতা এখন অতীত হতে চলেছে।
এই প্রকল্পের আওতায় খুব শিগগিরই টেন্ডার ও নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহল উন্নয়নের এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...