প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 1:03 AM
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ফলাফল উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই দেখা গেছে বড় ধরনের ধস। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গড় পাসের হার এ বছর ৬৩.৬০ শতাংশ, যা গত বছরের (৭৯.২৩%) তুলনায় ১৫.৬৩ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ৯,৯০২ জন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ১২,১০০।
শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কমে এসেছে ৯৮ থেকে মাত্র ২২টিতে।
কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম ফলাফলের এ অবনমনকে ‘চিন্তার বিষয়’ উল্লেখ করে বলেন, “করোনাকালে শিক্ষার ঘাটতি, নতুন প্রশ্ন কাঠামো এবং অনেক প্রতিষ্ঠানের প্রস্তুতির দুর্বলতা এর জন্য দায়ী। শিক্ষার্থীরা এখনো পুরোপুরি বইমুখী হয়ে ওঠেনি।”
কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ বলেন, “নতুন প্রশ্ন কাঠামোর সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের প্রস্তুতি ছিল অপর্যাপ্ত। অনেকেই ক্লাসে নিয়মিত ছিল না, যা সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে।”
এদিকে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার বলেন, “মেয়েদের ফল তুলনামূলক ভালো হলেও সামগ্রিকভাবে প্রস্তুতির অভাব ও অভিভাবকদের অবহেলা ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলেছে। দ্রুত সচেতনতা বাড়াতে হবে।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এ অবস্থার উত্তরণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক—তিন পক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...