প্রতিবেদক: Nayan Dewanji | ক্যাটেগরি: আইন ও আদালত | প্রকাশ: 21 Jun 2025, 8:32 PM
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার লাকসামে পুত্রবধূকে পরকীয়া প্রেম বাঁধা দেওয়ায় ধারালো ছুরি বুকে আঘাত ও ব্লেড দ্বারা শ্বশুরের পুরুষাঙ্গ কেটে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে কুমিল্লার আদালত। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দুপুর ১২টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মোছাঃ তাসলিমা আক্তার কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের মোঃ বিল্লাল হোসেন এর স্ত্রী।
মামলার বিবরণে জানাযায়- ভিকটিম মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন ঢাকায় একটি কারখানায় চাকুরী করার সুবাদে বিল্লাল ঢাকায় থাকতেন। সেই সুযোগে পুত্রবধূ বিভিন্ন লোকের সাথে পরকীয়া প্রেম জড়িয়ে পড়ে। পুত্রবধূকে পরকীয়া প্রেম বাঁধা দেওয়ায় ২০১৪ সালের ১০ জুলাই রাত সাড়ে ১০টা থেকে পরদিন দিবাগত রাত ৩:১৫ ঘটিকার মধ্যে ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে এবং ব্লেড দ্বারা শ্বশুর মোঃ চাঁন মিয়া (৭০) এর পুরুষাঙ্গ কেটে হত্যা করেন পুত্রবধূ মোছাঃ তাসলিমা আক্তার (৩০)।
এ ঘটনায় ২০১৪ সালের ১১ জুলাই কুমিল্লার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের চাঁন মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া (৩৫) বাদী হয়ে ভিকটিমের পুত্রবধূ অর্থাৎ মোঃ বিল্লাল হোসেন এর স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার (৩০) সহ অজ্ঞাতনামা ২/৩জনকে আসামি করে লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করিলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ এনামুল হক ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ১০ অক্টোবর দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১৪৫)। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০১৫ সালের ২৯ মার্চ আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জগঠনক্রমে রাষ্ট্রপক্ষে ডজনখানেক সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দঃ বিঃ আইনের ৩০২ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। উল্লেখ যে, ভিকটিম চাঁন মিয়া স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম ছিলেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট মোহাম্মদ বিল্লাল হোসেন ভূইয়া। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঘেরাও, গুঞ্জন আর এক ফোন কল— ২২ অক্টোবরের সেই রাতের ভেতরের গল...
২০২৪ সালের ২২ অক্টোবরের রাত— টানটান উত্তেজনা, অনিশ্চয়তা আর নিরাপত্তা শঙ্কায় ভরা এক দীর্ঘ সময় পার করে...
শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির ইঙ্গিত— সপ্তাহজুড়ে মেঘ–রোদে বদলা...
দেশের আবহাওয়ায় আসছে ধীর পরিবর্তন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারাদেশে প্রধ...
ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ— মেয়রের ক্ষমতাই পাচ্ছেন দায়ি...
দেশের গুরুত্বপূর্ণ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২২ ফেব্রুয়ারি) জারি করা এ...
১৬ হলেই মিলবে এনআইডি — নতুন সিদ্ধান্তে সহজ হচ্ছে নাগরিক সেবা...
দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ১৬ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্...
ভোরের নীরবতা ভেঙে হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ — চারজনের...
চট্টগ্রাম মহানগরীর হালিশহরে ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ...
গোমতীর মাটি কাটায় জিরো টলারেন্স কৃষিজমি ও খাদ্য নিরাপত্তা রক...
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন গোমতী নদী ও এর তীরবর্তী কৃষিজমি রক্...
কুমিল্লায় ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি—ধর্মীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খল...
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত...
কুমিল্লায় পুরোনো পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, ক্ষুব্ধ স্থান...
কুমিল্লা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি দীর্ঘদিনের পুরোনো...
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন শফ...
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়...
বিশ্বকাপ টিকিটে উত্তাল প্রতিযোগিতা, ৭০ লাখ আসনের জন্য আবেদন...
২০২৬ সালের FIFA World Cup বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব হয়ে উঠেছে টিকিট বিক্রির ক্ষেত্রে। জিয়ান্নি...
তারেক রহমানকে মালয়েশিয়ায় সরকারি সফরের আমন্ত্রণ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রধানমন্...
দৈবাৎ দুঃখ ইসরাত মুনতাহা
কেউ নেই পাশে, একটু ভালোবেসে। চারিদিকে শুধু হাহাকার, প্রকৃতির এ কেমন অবিচার। নিজে...