প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 29 Jun 2026, 9:27 AM
ইসরাইলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক না থাকা সত্ত্বেও কাতার ও সৌদি আরবের কাছে দেশটির উন্নত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সরঞ্জাম পৌঁছেছে বলে বিস্ফোরক দাবি করেছে ইসরাইলি দৈনিক হারেৎজ। উন্মুক্ত নথি, সরকারি চুক্তির তথ্য এবং বিভিন্ন আলোকচিত্র বিশ্লেষণের ভিত্তিতে প্রকাশিত এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কাতারের রাজপরিবারের ব্যবহৃত ১১টি বিমানের মধ্যে তিনটিতে ইসরাইলের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস নির্মিত ‘সি-মিউজিক’ (C-MUSIC) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে বিমানগুলোর রক্ষণাবেক্ষণের সময় এই প্রযুক্তি সংযোজন করা হয় বলে দাবি করা হয়েছে।
এছাড়া ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কাতারের এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান কেনার চুক্তির নথি পর্যালোচনায় দেখা গেছে, ইসরাইলি প্রতিষ্ঠানগুলো প্রায় ১৫ থেকে ২৫ কোটি মার্কিন ডলারের সাব-কন্ট্রাক্ট লাভ করে। ওই চুক্তির আওতায় কাতারের জন্য ১৬০টি জয়েন্ট হেলমেট-মাউন্টেড কিউয়িং সিস্টেম (JHMCS) যুদ্ধ হেলমেট এবং এএন/এভিএস-৯ নাইট ভিশন গগলস সরবরাহ করা হয়।
সৌদি আরবের ক্ষেত্রেও একই ধরনের তথ্য তুলে ধরেছে হারেৎজ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২০১০ সালের এক বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বোয়িং-এর মাধ্যমে সৌদি আরবের কাছে এফ-১৫ এসএ যুদ্ধবিমান বিক্রির অংশ হিসেবে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমসংখ্যক নাইট ভিশন গগলস সরবরাহ করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিও বিশ্লেষণ করে সৌদি বিমানবাহিনীর ব্যবহারে এসব সরঞ্জাম শনাক্ত করা গেছে বলেও দাবি করা হয়েছে।
প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ইসরাইলে কথিত ‘কাতারগেট’ কেলেঙ্কারি নিয়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে। অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর সঙ্গে কাতারের গোপন যোগাযোগ ছিল।
তবে হারেৎজের এই দাবির বিষয়ে ইসরাইল, কাতার কিংবা সৌদি আরব—কোনো দেশই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল ও আলোচনা আরও বেড়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...