প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jun 2026, 8:13 AM
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডে নিহত মা ও তিন মেয়েকে কুমিল্লার হোমনায় অশ্রুসিক্ত পরিবেশে চিরবিদায় জানানো হয়েছে। একই কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন সম্পন্ন হলে শোকের ভারে নীরব হয়ে পড়ে পুরো এলাকা।
শুক্রবার (২৬ জুন) রাত ১০টা ৫ মিনিটে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে নিহত শাহীনূর আক্তার (৩৮) ও তাঁর তিন মেয়ে—সায়মা আক্তার (২১), ইকরা আক্তার এবং সিফা আক্তারের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন করা হয়।
শেষ বিদায়ে অংশ নিতে হাজারো মানুষ ভিড় করেন। উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মো. ইব্রাহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে জানাজায় স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি।
এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির একমাত্র জীবিত সদস্য এখন এসএসসি পরীক্ষার্থী মো. সিফাত। ঘটনার সময় বাসার বাইরে থাকায় প্রাণে বেঁচে গেলেও এক মুহূর্তে হারিয়েছেন মা ও তিন বোনকে। স্বজনহীন হয়ে পড়া এই কিশোর নিজেই ঢাকা ও লক্ষ্মীপুর থেকে চারজনের মরদেহ হোমনায় নিয়ে আসে। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয়।
স্থানীয়দের ভাষ্য, মা ও তিন মেয়ের মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও প্রতিবেশীরা। সবার চোখে ছিল একটাই প্রশ্ন—এত বড় শোক নিয়ে সিফাত কীভাবে নতুন করে জীবন শুরু করবে?
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন) লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার গোডাউন রোডের একটি ভবনের পঞ্চম তলার ভাড়া বাসায় ঢুকে সাবেক ভাড়াটিয়া অন্তর মজুমদার ধারালো অস্ত্র দিয়ে শাহীনূর আক্তার ও তাঁর তিন মেয়ের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই শাহীনূর আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সায়মা আক্তার এবং ১০ বছর বয়সী সিফা আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে চলমান এইচএসসি পরীক্ষার্থী ইকরা আক্তারও মারা যান। পরে হামলাকারী অন্তর মজুমদার উত্তেজিত জনতার গণপিটুনিতে নিহত হন।
প্রায় তিন দশক লক্ষ্মীপুরে বসবাসের পর শেষ পর্যন্ত জন্মভূমি হোমনার মাটিতেই পাশাপাশি চারটি কবরে চিরনিদ্রায় শায়িত হলেন একই পরিবারের চার সদস্য। তাঁদের বিদায়ে শোকাহত স্বজনদের পাশাপাশি স্তব্ধ পুরো জনপদ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...