প্রতিবেদক: Israt Montaha | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 25 Jun 2026, 9:32 AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, গান গেয়ে ভাইরাল হওয়া এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হওয়ার কারণেই তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করেছে, সংগীতচর্চা নয়; বরং আর্থিক অনিয়ম, একাডেমিক নীতিমালা লঙ্ঘন এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) রাতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধ্যাপক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, অধ্যাপক তাশরিকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ বিভিন্ন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতেই সিন্ডিকেট এ সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে পৃথক তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।
বাংলা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৩ মে বিভাগের একাডেমিক কমিটি অধ্যাপক তাশরিককে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে তিনি লিখিত ব্যাখ্যা জমা দিলেও তা কমিটির সদস্যদের সন্তুষ্ট করতে পারেনি।
বিভাগের অধ্যাপক তারিক মনজুরের দাবি, এমফিল ও পিএইচডি গবেষকদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগ করেছে, তার রচিত বই বা সম্পাদিত সাময়িকী সংগ্রহ না করলে মূল্যায়নে বৈষম্যের শিকার হতে হতো।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক তাশরিকের বিভিন্ন পোস্ট ও ভিডিও নিয়েও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা তৈরি হয়। বিশ্ববিদ্যালয় ও বাংলা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন অভিযোগও তার বিরুদ্ধে উত্থাপিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সামাজিক মাধ্যমে তার কিছু কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেছেন অনেকেই। এসব বিষয় পর্যালোচনা করেই বিভাগের একাডেমিক কমিটি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।
তবে অভিযোগগুলোর বিষয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পাঠানো বার্তারও কোনো জবাব মেলেনি।
উল্লেখ্য, গত কয়েক মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে আলোচনায় আসেন অধ্যাপক তাশরিক। শাহ আবদুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান নিজস্ব ঢঙে গেয়ে তিনি নেটিজেনদের নজর কাড়েন। তার পরিবেশনা যেমন প্রশংসা পেয়েছে, তেমনি ভিন্নধর্মী গায়কীর কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলেরও মুখে পড়তে হয়েছে তাকে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে—গান গাওয়া নাকি অভিযোগের পাহাড়? বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য বলছে, আলোচিত এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ সংগীত নয়, বরং অধ্যাপকের বিরুদ্ধে ওঠা নানা অনিয়মের অভিযোগ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেন ড. মিজানুর র...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক এক...
চান্দিনায় লরির ধাক্কায় পুকুরে সিএনজি, প্রাণ গেল চালকসহ দুজনে...
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়ে...
কুমিল্লার ঐতিহ্যের খোঁজে শুক্রবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়...
কুমিল্লার প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখতে শুক্রবার কুমিল্লা...
খামার পুস্করণী বিদ্যালয়ে জলাবদ্ধতায় পাঠদান ব্যাহত, দ্রুত সমা...
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার খামার পুস্করণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে...
দেবীদ্বারে কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল...
কুমিল্লার দেবীদ্বারে ফসলি জমির মাটি কেটে নেওয়ার অভিযোগে অবৈধ ড্রেজার উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান...
বরুড়ার রাজনৈতিক অঙ্গনে শোক, না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা শ...
বরুড়া পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামছুল হক সর্দার আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধান...
জমজ দুই বোনের স্বপ্ন ভেঙে ফিরল মৃত্যুর খবর, জাপানে না ফেরার...
মাত্র আট মাস আগে পরিবারের সবার দোয়া আর অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে জাপানের উদ্দেশে দেশ ছেড়েছিলেন জমজ দুই...
শততম ম্যাচের দোরগোড়ায় স্কালোনি, আর্জেন্টিনার ইতিহাসে নতুন মা...
যে মানুষটিকে নিয়ে একসময় ছিল অসংখ্য প্রশ্ন, আজ তিনিই আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে সফল অধ্যায়ের অন্যতম...
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান পুড়িয়ে দিল...
ইন্দোনেশিয়ার অস্থির পাপুয়া অঞ্চলে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যার পর তার পরিচালিত বিমানটিতে আগু...
এইচএসসির প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১,৭৯৫ পরীক্ষা...
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠি...
বিসিবির কাউন্সিলর উদবাতুল বারী আবুকে কুমিল্লার ক্রীড়াঙ্গনের...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান,...
যুদ্ধবিরতির আড়ালে নতুন সংঘাতের শঙ্কা, হরমুজকে ঘিরে মুখোমুখি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হলেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমেনি। বরং হরমুজ প্রণালির...